উৎসবের মাঝে নতুন রিচার্জ প্ল্যান, দাম ১০০০০ টাকা! কী সুবিধা মিলবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট এখন প্রত্যেকের ঘরে ঘরে জরুরি হয়ে উঠেছে। আর সেকথা মাথায় রেখেই একের পর এক সুবিধাজনক প্ল্যান নিয়ে আসছে রিলায়েন্স জিও (Reliance Jio)। কম ও বেশিদিন উভয় মেয়াদের প্ল্যান রয়েছে জিওর। আর এবার উৎসবের আবহে এক নতুন প্ল্যান নিয়ে এল এই টেলিকম সংস্থা।

জিওর (Reliance Jio) নতুন প্ল্যানের দাম কত

জিওর নতুন প্ল্যানের খরচ পড়ছে পুরোপুরি ১০ হাজার টাকা। কিন্তু এত দামী প্ল্যান আনার কারণ কী? দামটা নিঃসন্দেহে অনেকটাই বেশি। তবে তা পুষিয়ে দেওয়ার দাবি করছে জিও। সংস্থার দাবি অনুযায়ী, এই প্ল্যানের মেয়াদ ৩ বছরের।

Reliance Jio new recharge plan for 3 years

কী সুবিধা মিলবে: এই ৩ বছর টানা আনলিমিটেড ৫ জি ইন্টারনেট, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা থেকে জিওহটস্টারের সাবস্ক্রিপশনও মিলবে। ৭ নভেম্বর থেকে মিলবে জিওর এই রিচার্জ প্ল্যান। এতদিন টেলিকম সংস্থাগুলি মূলত সর্বোচ্চ ৩৬৫ দিন বা তার বেশি মেয়াদের প্রিপেইড মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। তবে এবার জিও আনল এই ব্যতিক্রমী প্ল্যান।

আরও পড়ুন : ২০২৬-এ ভালো খবর নয়! বকেয়া DA মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি, অপেক্ষায় সরকারি কর্মীরা

প্ল্যানের মেয়াদ কতদিনের: সংস্থা সূত্রে জানা গিয়েছে, রিলায়েন্স জিওর (Reliance Jio) ১০ হাজার টাকার প্ল্যানে ৩ বছর একটানা ৫ জি ইন্টারনেট কানেকটিভিটি মিলবে। এই প্ল্যানের মেয়াদ ৩৬ মাস। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি হাইস্পিড ডেটা মিলবে। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধাও মিলবে এই প্ল্যানে।

আরও পড়ুন : বোমাতঙ্কের হুমকি, তাও কাঁচের দেওয়াল ছাড়াই ভক্তদের সামনে অমিতাভ

এছাড়াও টানা ৩৬ মাস জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এছাড়া হলিউড কনটেন্ট, লাইভ স্পোর্টস দেখার সুবিধা মিলবে। পাশাপাশি ১২ মাসের জন্য Canva Pro Lite সাবস্ক্রিপশন এবং JioAICloud এ ৫০ জিবি স্টোরেজও মিলবে। ৭ নভেম্বর থেকে MyJio অ্যাপ, Jio.com, জিও স্টোর ছাড়াও রিটেল আউটলেটগুলি থেকেও করা যাবে রিচার্জ। উল্লেখ্য, জিওর বার্ষিক প্ল্যান শুরু ৩৫৯৯ টাকা থেকে। সেই হিসেবে ৩ বছরে হয় ১০৭৯৭ টাকা। অর্থাৎ এই প্ল্যানে ৭৯৭ টাকা সাশ্রয়ও হবে।