অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব! রাম মন্দিরের প্রথম CEO হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

Published on:

Published on:

Retired Air Marshal Jeetendra Mishra is the first CEO of Ayodhya Ram Mandir.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) CEO হিসাবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র (Air Marshal Jeetendra Mishra)। ২ সেপ্টেম্বর (বুধবার) তাঁকে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে। এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একজন অবসরপ্রাপ্ত এয়ার অফিসার। তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অপারেশন সিঁদুরেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রথম CEO হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র:

এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র: জানিয়ে রাখি যে, ৩৮ বছরেরও বেশি দীর্ঘ কর্মজীবনে, এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে কর্মরত ছিলেন। এগুলির মধ্যে রয়েছে ফাইটার স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার, এয়ারক্রাফট অ্যান্ড সিস্টেমস টেস্টিং এস্টাবলিশমেন্ট (ASTE)-এর চিফ টেস্ট পাইলট, এয়ার হেডকোয়ার্টার (VB)-এর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ (প্রজেক্টস), ২ টি ফ্রন্টলাইন বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং, ডিরেক্টর (অপারেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট গ্রুপ), প্রিন্সিপাল ডিরেক্টর (ASR), ASTE-এর কমান্ড্যান্ট এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের ডেপুটি চিফ (ডকট্রিন, অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং)। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (অপারেশনস)-এর ডেপুটি চিফ ছিলেন। তাঁকে অতি বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে।

Retired Air Marshal Jeetendra Mishra is the first CEO of Ayodhya Ram India.
রাম মন্দিরের প্রথম CEO হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

রাম মন্দিরের CEO-র বেতন ও অন্যান্য ভাতা কী হবে: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল শর্তাবলি অনুসারে, ২০২৬ সালে রাম মন্দিরের CEO-র বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এর অর্থ হল, নির্বাচিত প্রার্থী ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে তাঁর পছন্দের বেতন নিয়ে আলোচনা করতে পারবেন। সরকার-নির্ধারিত পে-স্কেলের পরিবর্তে, বেতন প্যাকেজটি পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এটি প্রার্থীর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রশাসনিক অভিজ্ঞতা এবং পূর্ববর্তী এক্সিকিউটিভ রেকর্ডের ০পর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: গম্ভীর-আগরকার-লক্ষ্মণের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে BCCI! টিম ইন্ডিয়ার এই ৫ বিষয়ে হবে আলোচনা

তবে, যেহেতু রাম মন্দিরের CEP একজন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল, তাই তাঁর বেতন কাঠামো হাই লেভেল এক্সিকিউটিভ স্টান্ডার্ডস অনুযায়ী নির্ধারণ করা হবে। এই এক্সিকিউটিভ প্যাকেজের মধ্যে অযোধ্যায় বাসস্থান, সরকারি যানবাহন, প্রশাসনিক নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও অন্তর্ভুক্ত থাকতে পারে। রাম মন্দিরের CEO-র বেতন কাঠামো মন্দিরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, একাধিক সংস্থার সহযোগিতায় নিরাপত্তার ব্যবস্থা করা, লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলানো এবং ট্রাস্টের ফাইন্যান্স ম্যানেজ করার মতো বিশাল দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

আরও পড়ুন: শক্তিশালী GDP গ্রোথের মাঝে অর্থনীতির জন্য আরেকটি সুসংবাদ! সরকারের চিন্তা কমাল এই পরিসংখ্যান

আগে কত বেতন পেতেন: ভারতীয় বিমান বাহিনীতে একজন এয়ার মার্শাল DA, পরিবহণ ভাতা এবং সামরিক পরিষেবা বেতন (MSP)-এর মতো ভাতাগুলি বাদে প্রতি মাসে প্রায় ১,৮২,২০০ টাকার মূল বেতন (বেতন স্তর ১৫) পান। ভাতার ক্ষেত্রে, একজন এয়ার মার্শাল পোস্টিংয়ের ওপর নির্ভর করে বেতনের সঙ্গে DA, বাড়ি ভাড়া ভাতা (যদি সরকারি বাসস্থান প্রদান করা না হয়) এবং হাই অ্যালটিটিউড অথবা ফ্লাইং অ্যালাওয়েন্স পেয়ে থাকেন। তবে, অবসর গ্রহণের পর এই পদমর্যাদার ব্যক্তিরা আরও অনেক অবসরকালীন সুবিধা পেয়ে থাকেন।