তবে কি থমকে গেল আরজি কর মামলার ভবিষ্যৎ? সব মামলা থেকে সরে দাঁড়াল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

Published on:

Published on:

RG Kar Case Division Bench Releases All Related Petitions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) হাসপাতালের চিকিৎসক খুনের মামলাকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল কলকাতা হাই কোর্টে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলার সঙ্গে যুক্ত সবকটি মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে এখন এই মামলার শুনানি কে করবেন, তা ঠিক করবেন হাই কোর্টের প্রধান বিচারপতি।

আরজি কর (RG Kar) মামলার শুনানি কে করবেন তা এখন প্রধান বিচারপতির হাতে

আদালতের বক্তব্য অনুযায়ী, পূর্বতন প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য এই ডিভিশন বেঞ্চকে নির্দিষ্ট করেছিলেন। কারণ সেই সময় ফৌজদারি মামলার আবেদন এই বেঞ্চেই শোনা হত। কিন্তু বর্তমানে এই বেঞ্চ আর সেই ধরনের মামলা শোনে না। বিচারপতি বসাক জানান, এই মামলার শুনানির জন্য আদালতে মেনশন করা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছেও ই-মেল পাঠানো হয়েছে। তবে এত দীর্ঘ শুনানির মামলাকে দ্রুত শেষ করা এই বেঞ্চের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই এই মামলার সঙ্গে যুক্ত সবকটি মামলা থেকে বেঞ্চ সরে দাঁড়াচ্ছে। এখন এই মামলার শুনানি কে করবেন, তা ঠিক করবেন প্রধান বিচারপতি।

মামলার প্রেক্ষাপট

এই ঘটনার পেছনে রয়েছে ২০২৪ সালের ৯ অগস্টের একটি চাঞ্চল্যকর ঘটনা। ওইদিন আরজি কর (RG Kar) হাসপাতালে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়। কিন্তু সেই রায়ে সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের বাবা-মা।

পরে তাঁরা কলকাতা হাইকোর্টে নতুন মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, সিবিআইয়ের তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তদন্তের গতি বাড়ানো দরকার এবং এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলেও তাঁদের সন্দেহ। একই সঙ্গে তাঁদের দাবি, ঘটনাস্থল থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়েছে।

RG Kar Doctor’s Unnatural Death Sparks Shock and Mystery Across Bengal

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন মোড়! কুন্তল ঘোষ-মণীশ জৈনকে ফের তলব ED-র

এই সমস্ত অভিযোগ এবং দাবি নিয়ে হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাসহ আরজি কর (RG Kar) সংক্রান্ত সবকটি মামলাই এবার ছেড়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এখন এই মামলার ভবিষ্যৎ কোন বেঞ্চে এবং কবে শুনানি হবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলার সব পক্ষ।