আরজি কর তদন্তে নতুন মোড়, অভয়ার ডিনার-সঙ্গীদের ডাকল সিবিআই

Published on:

Published on:

RG Kar Case Reopens CBI Calls Abhaya's Dinner Friends
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ও ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে তদন্তে ফের নতুন মোড়। মামলার তদন্তভার নতুন টিমের হাতে যাওয়ার পর ঘটনার রাতের প্রতিটি খুঁটিনাটি আবার খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সেদিন রাতে অভয়ার সঙ্গে কারা ছিলেন, কারা ডিনার করেছিলেন এবং ঘটনার আগে-পরে কী হয়েছিল, তা জানতেই একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। প্রয়োজনে জেলে থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ফের জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

আরজি কর (RG Kar) কাণ্ডে নতুন করে জেরা

আরজি কর (RG Kar) মামলার তদন্তে সম্প্রতি নতুন তদন্তকারী দল ঘটনাস্থল এবং হাসপাতালের আশপাশের এলাকা ঘুরে দেখেছে। এবার ঘটনার রাতে অভয়ার সঙ্গে ডিনারে উপস্থিত থাকা বন্ধুদের তলব করা হচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি সেই সময় ডিউটিতে থাকা নার্স, চিকিৎসক এবং আদালতে সাক্ষ্য দেওয়া হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তদন্তকারীদের মতে, ঘটনার রাতের পুরো চিত্র আরও স্পষ্ট করতে সংশ্লিষ্ট সকলের বক্তব্য আবার শোনা প্রয়োজন। সেই কারণেই নতুন করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কয়েকজন নিরাপত্তারক্ষী-সহ মোট সাতজনের পলিগ্রাফ পরীক্ষা হয়েছিল। তবে সেই তদন্তের কিছু অংশ নিয়ে বর্তমান তদন্তকারী দল পুরোপুরি সন্তুষ্ট নয় বলেই সূত্রের দাবি। তাই মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে ফের ডেকে প্রশ্ন করা হবে।

তদন্তের অংশ হিসেবে আবারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি নিয়ে জেলবন্দি সন্দীপ ঘোষকেও নতুন করে জেরা করা হতে পারে। অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, ঘটনার রাতে তাঁর মেয়ের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। আদালতের তরফ থেকেও সেই রাতের ডিনারে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এর মধ্যেই তদন্তকারী অফিসার সীমা পাহুজার পরিবর্তে কাদায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। কয়েকদিন আগে দিল্লি থেকে চার সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসে হাসপাতাল পরিদর্শন করে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ওই দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং যেখানে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেই জায়গাটিও আবার পরীক্ষা করে।

RG Kar Case Fresh FIR Filed Over Evidence Tampering Allegations

আরও পড়ুনঃ পুরুলিয়ায় শিল্পের নতুন অধ্যায়! হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে স্টিল প্রকল্প

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই আদালত ঘটনাস্থল পুনরায় পরিদর্শনের নির্দেশ দিয়েছিল। সেই পর্ব শেষ হওয়ার পর এখন মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাক্ষীর বক্তব্য আবার যাচাই করার কাজ শুরু হয়েছে। সেই কারণেই একে একে তলব করা হচ্ছে ঘটনার রাতের সঙ্গে যুক্ত সকলকে (RG Kar)।