বাংলাহান্ট ডেস্ক : অনুষ্ঠান বাড়ি থেকে আপন বাড়ির হেঁশেল, পাবদার সমাদর সর্বত্রই। নরম সুস্বাদু এই মাছ পাতে পড়লেই মুখে ফুটে ওঠে হাসি। অনুষ্ঠান বাড়িতে আলোচনা চলে, পাবদার পিসটা (Recipe) কত বড়। মূলত সর্ষে বাটা দিয়েই এই মাছ বেশি রাঁধা হয়।
সর্ষে পাবদার চটজলদি রেসিপি (Recipe)
সর্ষের ঝাঁঝ মাছের সঙ্গে মিশে জিভে জল নিয়ে আসে। অতিথি আপ্যায়নে মেনুতে পাবদা রাখলে প্রশংসা অনিবার্য। কীভাবে রাঁধবেন সর্ষে পাবদা, রইল রেসিপি-

সর্ষে পাবদার উপকরণ:
পাবদা মাছ
সর্ষে পোস্ত বাটা
টক দই
কালোজিরে
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
আরও পড়ুন : চিনির দামে ছ্যাঁকা, চায়ে মেশান এই স্বাস্থ্যকর বিকল্প, স্বাদও বাড়বে
সর্ষে পাবদার প্রণালী: প্রথমে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলিকে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই কালোজিরে কাঁচালঙ্কা (Recipe) ফোরন দিয়ে একে একে সর্ষে পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
আরও পড়ুন : ভোল বদল হবে স্টেশনের, পুজো পর্যন্ত পুরী যাবে না একাধিক ট্রেন
মশলা থেকে তেল বেরিয়ে এলে সামান্য জল দিয়ে দিন। ঝোল যখন ফুটে উঠবে তখন দিয়ে দিন মাছ। ঝোল মাছের গা মাখা হলে চেরা কাঁচালঙ্কা আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন সর্ষে পাবদা।













