বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঘোষিত হয়েছে ভারতের নতুন টি-টোয়েন্টি স্কোয়াড। বাদ পড়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নতুন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার মুম্বাই ক্রিকেট লিগে ব্যাট হাতে মাঠে নামছেন নিয়মিত। এক সময় এই লিগেও ব্যাট হাতে রান পাচ্ছিলেন না স্কাই। কিন্তু ভারতীয় দল থেকে বাদ পড়তেই তিনি ২৪ বলে ৪৮ রানের একটি ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দেন। রান তারা করতে নেমে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন শ্রেয়সও। আর এই ঘটনা গুলি মাঠের বাইরে থেকে উপভোগ করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
গতকাল মুম্বাই ক্রিকেট লিগের ম্যাচে প্রধান অতিথি হয়ে এসেছিলেন রোহিত। সূর্যকুমারের বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি যদি ভুল না করি তাহলে সে (সূর্যকুমার) ৩১ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক করেছিল। যার মানে সে সহজে হার মানে না। ও সবসময় লড়াইয়ে থাকতে চেয়েছিল এবং সুযোগ যখন এসেছে, তখন দুই হাত দিয়ে সেটাকে গ্রহণ করেছে।”
আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB
নতুন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন এবং আইপিএল এবং অন্যান্য ঘরোয়া লিগে অধিনায়কত্ব করা শ্রেয়সও ভারতীয় দলের হয়ে সাফল্য পাবেন। মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলায় সূর্যকুমার এবং শ্রেয়সকে এই সাফল্য পেতে সাহায্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সূর্যকুমারকে বাদ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগরকারও। প্রাক্তন ভারতীয় পেসার বলেছেন, “এই সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না। বিশ্বকাপ জেতার পরপরই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাদের। কিন্তু বেশিরভাগ বিশ্বকাপের পরেই এমনটা হয়। আমরা ভবিষ্যতের জন্য সেরা দল কেমন হতে পারে তা নতুন করে মূল্যায়ন করার চেষ্টা করেছি। আংশিকভাবে তার নিজের ফর্মের কারণেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই সঙ্গে পরবর্তী দুই বছরের কথা ভেবেছি। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত এখন থেকে দুই বছরের চেয়ে কিছুটা বেশি সময় বিবেচনা করে, আমরা ভেবেছিলাম এটাই সামনে এগোনোর সেরা উপায়। শ্রেয়সই এখন যোগ্য অধিনায়ক।
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড
ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চৌধুরী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী













