বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে খুব ভালো ছন্দে নেই ওডিআই ফরম্যাটে। সদ্য দেশের মাটিতে আফগানদের উড়িয়ে দিলেও গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে এবং চলতি বছরের শুরুতে দেশের মাটিতে আয়োজিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হারের মুখ দেখতে হয়েছিল তাদের। এই অবস্থায় দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক ও তারকা ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে।
গত বিশ্বকাপে ঘরের মাটিতে রোহিত শর্মার নেতৃত্বে অসাধারণ ক্রিকেট খেলেছিল ভারতীয় দল। অপরাজিত অবস্থায় ফাইনাল পৌঁছায় মেন ইন ব্লুজ। কিন্তু ফাইনালে তাদের হার মানতে বাধ্য করে অভিজ্ঞ ও ভয়ডরহীন অস্ট্রেলিয়া। রোহিত নিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু শেষ ধাপটি আর পেরোনো হয়নি তার।

এবার বিশ্বকাপে রোহিতের ওপর থাকছে না নেতৃত্বের চাপ। অনেক খোলা মনে মাঠে নামতে পারবেন তিনি। তার আগ্রাসী ব্যাটিং দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলের কাছে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা না থাকা এবং অস্ত্রের ঝুলিতে দুর্দান্ত হুক, পুল শটগুলির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রোহিতকে ভারতীয় ওডিআই দলের মূল্যবান সম্পদ করে তুলছে।
আরও পড়ুন: কোহলিকে নিয়ে ভালো খবর ভেসে এলো BCCI-এর অন্দরমহল থেকে! স্বস্তিতে ভারতীয় দলের ভক্তরা….
সম্প্রতি একটি বড় রেকর্ড গড়েছেন হিটম্যান। শচীন টেন্ডুলকারের পর আধুনিক ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার রেকর্ড গড়েছেন তিনি। ২০০৭ সালের ২৩শে জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক ঘটে হিটম্যানের। আগামী বিশ্বকাপে মাঠে নামার সময় কেবল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের জার্সি গায়ে ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড গড়বেন তিনি।
আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?
আগামী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে রোহিতের অভিজ্ঞতা ভারতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে রোহিতের ব্যাটিং রেকর্ড খুব একটা সুবিধার নয়। নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে সেই বদনাম ঘুচিয়ে নিজের খেলোয়াড় জীবনের অধরা ট্রফি, ওডিআই বিশ্বকাপ দেশকে উপহার দিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চাইবেন রোহিত।













