বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৭ বিশ্বকাপে (2027 ODI World Cup) নিজের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রাক্তন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের অবস্থান গোপনই রেখেছেন বরাবর। তিনি যেমন মৌখিকভাবে এই বিশ্বকাপের আসন্ন আসরটিতে খেলার কোনও আগ্রহ প্রকাশ করেননি, তেমনি দল থেকে বাদ পড়ার জল্পনাকে মেনে নেওয়ার মতো কোনও ইঙ্গিতও দেখাননি।
বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এক দর্শক তাঁকে এই টুর্নামেন্টে খেলার বিষয়ে প্রশ্ন করলে হিটম্যান নিজের পরিচিত ভঙ্গিতে জবাব দেন। ওই প্রশ্নের জবাবে হালকা মেজাজে রোহিত বলেছেন, “২০২৭ সালের অক্টোবর অনেক দূরের ব্যাপার; তখনই দেখা যাবে , কি হতে চলেছে”।

প্রসঙ্গত আগামী বিশ্বকাপ যা মূলত দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে তার আগে নির্বাচকদের একটা অংশ তাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল। জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ চলাকালীন এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। যদিও এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: শচীনের ক্লাবে ঢুকলেন দেবদত্ত পাডিক্কল! পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কারও
তারপর এই প্রথম তিনি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ নিয়ে কথা বললেন হিটম্যান। দেশের ক্রিকেট মহলে এটি সবার জানা যে, রোহিত বিশ্বকাপে খেলতে এবং তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে যে একমাত্র সীমিত ওভারের ট্রফিটি এখনো জেতা হয়নি, তা জয় করে ক্রিকেটকে বিদায় জানাতে চান। ফিটনেস নিয়ে তিনি কঠোর পরিশ্রম করেছেন।
আরও পড়ুন: এবার মাঠের বাইরেও মন জিতলেন সঞ্জু স্যামসন! তার এই বিশেষ উদ্যোগে লাভবান হবেন ১০০০ শিক্ষার্থী
গত ইংল্যান্ড সিরিজের আগেই বিসিসিআই-এর পুরুষ দলের নির্বাচক কমিটির এক সদস্য তাঁকে জানিয়েছিলেন যে, বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই। জল্পনা শোনা যায় যে তার বিকল্প হিসেবে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ভাবা হচ্ছিল। কিন্তু এই খবর শুনে রোহিত শর্মা একেবারেই খুশি হননি এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিসিসিআই-এর কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তবে লর্ডসে তার অসাধারণ শতরান সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য করে নির্বাচকদের।













