বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অফফর্মের ধারা কাটিয়ে অবশেষে রানে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি বছরের শুরু থেকে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে রান খরা চলছিল প্রাক্তন ভারত অধিনায়কের। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৬৯ বলে ৭৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ভক্তদের আশ্বস্ত করেছেন হিটম্যান।
তার নিজের সেরা ছন্দে থাকাটা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী মাসে ভারতীয় দল ইংল্যান্ডে উড়ে যাবে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আগামী ওডিআই বিশ্বকাপের আগে এই ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজ অত্যন্ত বড় মঞ্চ ভারতীয় দলকে এই বিষয়টি দেখার জন্য যে তারা কতটা প্রস্তুত।

আগামী বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই দেশে পুরোপুরি ব্যাটিং বান্ধব উইকেট দেখা যাবে এমনটা আশা করা উচিত নয়। আর সকলেই জানেন এই মুহূর্তে ভারতীয় দলের সকল ব্যাটারের মধ্যে শর্ট বলের বিরুদ্ধে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য রোহিত শর্মা। ফলে তার ফর্মে থাকা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা
আসন্ন ওডিআই সিরিজে আরও একটি বড় রেকর্ড নিজের নামে করে নিতে পারে রোহিত শর্মা। আসন্ন তিন ম্যাচের সিরিজে তিনি ১৫ টি চার মারতে পারলেই ওডিআই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক বাউন্ডারি স্কোরারের তালিকায় উঠে আসবেন ৪ নম্বরের টপকে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যার এই ফরম্যাটে বাউন্ডারি সংখ্যা ১১২২।
আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?
একনজরে দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওডিআই ফরম্যাটে সবচেয়ে চার কারা মেরেছেন…..
১. শচীন টেন্ডুলকার: ২০১৬
২. বিরাট কোহলি: ১৩৭৬
৩. বীরেন্দ্র সেওবাগ: ১১৩২
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: ১১২২
৫. রোহিত শর্মা: ১১০৭













