১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তন! ৪৬ বছর বয়সেও ম্যাজিক দেখাতে প্রস্তুত রোনাল্ডিনহো

Published on:

Published on:

Ronaldinho returns to competitive football after 11 years.

বাংলা হান্ট ডেস্ক: অবসর ঘোষণার পর ইতিমধ্যে কেটে গিয়েছে ১১ বছর। তবে, তাঁর (Ronaldinho) পায়ের জাদুতে এখনও মুগ্ধ গোটা বিশ্ব। এমতাবস্থায়, নিজের লক্ষ লক্ষ অনুরাগীকে চমকে দিয়ে ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তন রোনাল্ডিনহোর। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইটালির (Italy) তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসির (Ravenna FC) হয়ে খেলবেন তিনি।

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তন রোনাল্ডিনহোর (Ronaldinho):

জানিয়ে রাখি যে, রোনাল্ডিনহোর প্রত্যাবর্তনের প্রসঙ্গে গত অক্টোবরেই ঘোষণা হয়েছিল দিনক্ষণ। এদিকে, গত জুন মাসে তিনি যুক্ত হয়েছিলেন রাভেন্নার সঙ্গে। তারপর  থেকেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল তারকাকে প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার সেই জল্পনার অবসান ঘটেছে।


উল্লেখ্য যে, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর ইটালির সিরি সি-তে ফরলির বিরুদ্ধে ডার্বি ম্যাচে রোনাল্ডিনহোর মাঠে প্রত্যাবর্তন করতে পারেন। আরও একটি বিষয় হল, রাভেন্নার সঙ্গে রোনাল্ডিনহোর কেবল ফুটবলার হিসাবেই যুক্ত নয়। বরং, তিনি এই ক্লাবের অন্যতম শেয়ারহোল্ডারও তিনি। মূলত, তাঁর বন্ধুর মালিকানাধীন ক্লাবে রোনাল্ডিনহো।

আরও পড়ুন: জারি হয়েছে চালান, অথচ আদায় হয়নি জরিমানা! সরকারি কোষাগারের জন্য বড় ধাক্কা

জানিয়ে রাখি যে, রোনাল্ডিনহো তাঁর ফুটবলজীবনে একাধিক বড় নজির গড়েছেন। তিনি একদিকে যেমন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য; অপরদিকে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০৫ সালে। এছাড়াও, রোনাল্ডিনহো বার্সেলোনার হয়ে দু’বার লা লিগা জিতেছেন। এর পাশাপাশি তিনি ২০০৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। রোনাল্ডিনহো ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে চলেছেন। এদিকে, তিনি অবসর ঘোষণা করেছিলেন ২০১৮ সালে। অর্থাৎ, দীর্ঘ ১১ বছর পর তাঁকে এর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে দেখা যাবে।

আরও পড়ুন: ভাঙল গত বছরের রেকর্ড! শুধুমাত্র দীপাবলির দিনেই UPI-র মাধ্যমে ৯১.৬৯ কোটি লেনদেন

উল্লেখ্য যে, ওই ম্যাচে রোনাল্ডিনহো অনবদ্য নজিরও গড়তে পারেন। এখনও পর্যন্ত পেশাদার ফুটবলে তাঁর গোলসংখ্যা হল ২৯৯। এই আবহে তিনি আর একটি গোল করলেই ৩০০ গোলের ক্লাবে এন্ট্রি নেবেন। এদিকে, রোনাল্ডিনহো নিজেও ফের মাঠে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানা গিয়েছে। এর ফলে তাঁর অনুরাগীদের মধ্যেও বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এদিকে, রোনাল্ডিনহো পিএসজি এবং এসি মিলানের হয়েও খেলেছেন। দীর্ঘ ১১ বছর পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলের মঞ্চে ফেরার অপেক্ষায় এই শিল্পী ফুটবলার। বয়সের অঙ্ককে পাশে সরিয়ে আরও একবার পায়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে পারবেন কি না, এখন সেটাই দেখার।