বাংলাহান্ট ডেস্ক : সংবাদ শিরোনামে এখন শুধুই ডিম। একদিকে যেমন ডিমের (Egg) দাম বাড়ছে, অন্যদিকে বিক্ষুব্ধ জনতার ডিম ছুড়ে মারার খবরও পাওয়া যাচ্ছে প্রায়ই। এমনকি বাজারে বিক্রেতারা বলছেন, দাম বাড়ছে ডিমের। তাও আবার খাওয়ার জন্য না। ডিমের চাহিদা নাকি বাড়ছে ছোড়ার জন্য।
সর্বত্র ডিম (Egg) ছোড়ার ঘটনা সংবাদ শিরোনামে
দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের দেখলেই বিভিন্ন জায়গায় ডিম ছুড়ে নিজেদের রাগ মেটাচ্ছেন মানুষ। কিছুদিন আগেই ডিম হামলার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এই পরিস্থিতিতে রাজ্যের ডিম ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

কত চলছে দাম: গ্রীষ্মকালে উৎপাদন কম থাকায় দাম বেড়েছে ডিমের। তার মধ্যে ডিমের চাহিদা যে হারে বাড়ছে তাতে ডিমের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ডিম ব্যবসায়ীরা। বাজারদর অনুযায়ী পাইকারি বাজারে এখন ডিমের দাম ক্রেট প্রতি ১৯০ টাকা। পেটি প্রতি ডিমের দাম রয়েছে ১৩০০ টাকা।
আরও পড়ুন : আধার কার্ডে ছবি বদলাবেন? জেনে নিন সহজে আপডেটের পদ্ধতি
পচা ডিমের বিপুল চাহিদা: শুধু ভালো ডিম (Egg) নয়। জানলে অবাক হবেন, পচা ডিমের চাহিদাও তুঙ্গে বাজারে। বিক্রেতারা জানান, আগে যে পচা ডিমগুলি পড়ে থাকত, এখন সেগুলিও বিক্রি হয়ে যাচ্ছে। পচা ডিম কিনতেও আসছেন অনেকে।
আরও পড়ুন : সোনালি রঙ দেখেই কিনে ফেলেছেন, আদৌ আমটা খাঁটি তো? বুঝবেন কীভাবে?
ডিম ব্যবসায়ীরা অবশ্য বলছেন ডিম ছোড়ার ট্রেন্ডের জন্য কিন্তু ডিমের দাম বাড়ছে না। তবে এভাবে চাহিদা বাড়তে থাকলে নিত্যদিনের জন্য ডিম পাওয়াও দুষ্কর হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন অনেকে।













