পদ্মার ইলিশ নেই, রুই-কাতলারও বাজার চড়া, সাধারণ মাছের দাম শুনে মাথায় হাত মধ্যবিত্তের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চলছে ইলিশের মরশুম। এদিকে ভালো বড় আকারের ইলিশ কিনতে চাইলে মোটা টাকা খরচ করতেই হবে। এমতাবস্থায় যদি ভাবেন বাজার থেকে রুই কাতলাই (Fish Price Hike) কিনবেন তাও এখন হয়ে দাঁড়িয়েছে মুশকিলের বিষয়। হঠাৎ করেই খুচরো বাজারে বেড়ে গিয়েছে রুই কাতলার মতো সাধারণ মাছেরা দামও।

বেড়ে গিয়েছে রুই কাতলার দাম (Fish Price Hike)

আগে বাজারে প্রতি কেজি কাতলা মাছের দাম যেখানে ছিল ৩০০-৩৫০ টাকার মধ্যে, সেখানে এখন কেজি প্রতি মাছের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০০-৫০০ টাকায়। রুই মাছের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে কেজি প্রতি ২৫০-৩০০ টাকায়। কিন্তু হঠাৎ এত দাম বৃদ্ধির কারণ কী?

Rui katla fish price hike suddenly

কেন এত দাম বৃদ্ধি: জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে মাছ চাষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নদী, খাল, মাছের ভেড়ির পাশাপাশি সড়ক পরিবহণ ব্যবস্থাতেও ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে মাছ (Fish Price Hike) আমদানির উপর। অন্ধ্রপ্রদেশ থেকে আসা মাছের গাড়িগুলির সংখ্যা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন : মাসের শুরুতেই বড় ঝটকা পেট্রোল ডিজেলে? কী পরিবর্তন এল দামে?

কী জানাচ্ছেন ব্যবসায়ীরা: পাইকারি ব্যবসায়ীরা জানান, আগে যেখানে প্রতিদিন ১০-১২ টি বড় মাছের গাড়ি ঢুকত, এখন তা কমে হয়েছে ২-৩ টি। মাছ বিক্রেতারা জানান, আড়তেই খুব চড়া দরে মাছ বিক্রি হচ্ছে। এর ফলে বাজারে কম দামে মাছ বিক্রি করা কঠিন হয়ে উঠছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার জেরে সমুদ্রে ট্রলারও যেতে পারছে না। ফলত ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান প্রায় নেই বললেই চলে বাজারে।

আরও পড়ুন : অনলাইনে আপডেট করলে ফ্রি, আধার কেন্দ্রে ৭৫ টাকা ফি কেন? পার্থক্য কোথায়?

স্থানীয় পাইকারি ব্যবসায়ীদের মতে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পরিবহণ ব্যবস্থা ঠিক হলে অন্ধ্র থেকে মাছের আমদানি আবারও বাড়বে।