LPG-র দাম থেকে ইনকাম ট্যাক্স! ১ অগাস্ট থেকে এই ৬ টি ক্ষেত্রে হবে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

Published on:

Published on:

Rule change in these 5 cases from August 1, know this.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের একদম শেষের দিকে এসে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে চলতি বছরের অষ্টম মাস অগাস্ট। প্রতিমাসের মতো আগামী মাসের প্রথম দিন থেকেও বেশ কিছু নিয়মে পরিবর্তন (Rule Change) হতে চলেছে। যেগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন সাধারণ মানুষের। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তথা RBI-র সুদের হার পর্যন্ত, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণ মানুষের আর্থিক অবস্থা নির্ধারণ করবে। এছাড়াও, আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাঙ্কিং সার্ভিস চার্জের (Service Charge) ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। বর্তমান প্রতিবেদনে এমন ৬ টি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১ অগাস্ট থেকে এই ৫ ক্ষেত্রে হবে পরিবর্তন (Rule Change):

১. গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তনের সম্ভাবনা: জানিয়ে রাখি যে, দেশের তেল বিপণনকারী সংস্থাগুলি (OMCs) প্রতি মাসের এক তারিখে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটকে তীব্র করেছে। যা গ্যাসের দামের ওপর চাপ সৃষ্টি করছে। তবে, এখন যেহেতু আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, গ্রাহকরা আশাবাদী যে আগামী ১ অগাস্ট থেকে ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হতে পারে। এর ফলে রান্নাঘরের খরচও কমার সম্ভাবনা রয়েছে।

Rule change in these 5 cases from August 1, know this.

২. লোনের EMI-র ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা: আগামী মাসে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্পোরেট জগতের প্রত্যেকেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকের দিকে নিবিড়ভাবে নজর রাখবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ৩ থেকে ৫ অগাস্ট সম্পন্ন হবে এবং ওই বৈঠকের পর খোদ RBI গভর্নর আগামী ৫ অগাস্ট সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন। এই বৈঠকটিই নির্ধারণ করবে যে রেপো রেট পরিবর্তন করা হবে কি না। রেপো রেট হোম লোন, কার লোন এবং পার্সোনাল লোনের EMI-কে সরাসরি প্রভাবিত করে। এছাড়াও, ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারও এ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

৩. ITR দাখিলের শেষ তারিখ: উল্লেখ্য যে, বেতনভুক্ত ব্যক্তিদের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই শেষ হচ্ছে। এরপর থেকে বিলম্বের ফলে তাঁদের বার্ষিক আয়ের ওপর নির্ভর করে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ক্ষুদ্র ব্যবসা, ফ্রিল্যান্সার এবং স্ব-নিযুক্ত পেশাজীবীদের (যাঁরা ITR-3, ITR-4 এবং ধারা 44AD/44ADA-এর আওতাভুক্ত) জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ হল ৩১ অগাস্ট। যদি তাঁরা এই সময়সীমা অতিক্রম করেনা, তাহলে তাঁদেরকে ধারা 234F অনুযায়ী লেট ফি এবং বকেয়া করের ওপর উচ্চ হারে সুদ প্রদান করতে হবে।

আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের পর ১৯ দিনের দীর্ঘ বিরতি! এরপর কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

৪. শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ আপডেট: এদিকে, শেয়ার বাজারের প্রসঙ্গে বলতে গেলে, ১ অগাস্ট থেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে খোলা বাজারে শেয়ার বাইব্যাকের পথ পুনরায় খুলে দিচ্ছে। এর সর্বোচ্চ সীমা কোম্পানির পেড-আপ ক্যাপিটাল তথা ফ্রি রিজার্ভের ১৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, আগামী ১২ অগাস্ট MSCI গ্লোবাল ইনডেক্সের ত্রৈমাসিক পর্যালোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে,  যা ভারতীয় শেয়ারের বিষয়ে বিদেসো বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে।

৫. GST-র কঠোর নিয়ম: অগাস্ট মাস থেকে ব্যবসার জন্য, পণ্য ও পরিষেবা কর তথা GST নেটওয়ার্ক ১ অগাস্ট ২০২৬ থেকে ই-ওয়ে বিলের নিয়ম আরও কঠোর করছে। আগামী মাস থেকে, সিস্টেমের মাধ্যমে প্রক্রিয়াকৃত যেকোনও ‘বিল-টু/শিপ-টু’ লেনদেনের ‘শিপ-টু’ অংশের জন্য GSTIN প্রদান করা বাধ্যতামূলক হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার ইনভয়েস (IRN) তৈরি হয়ে গেলে তা আর পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন: ক্রমাগত বদনামের চেষ্টা! E20 পোস্টে ক্ষুব্ধ নিতিন গড়কড়ি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ, পেলেন বিশেষ অনুমতি

৬. ব্যাঙ্কিং সার্ভিস চার্জে পরিবর্তন: অগাস্ট মাস থেকে ব্যাঙ্কের সার্ভিস চার্জ আরও ব্যয়বহুল হতে পারে। উদাহরণস্বরূপ, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গ্রাহকদের পাঠানো SMS অ্যালার্টের জন্য প্রতি SMS অ্যালার্টে ৩০ পয়সা চার্জ ঘোষণা করেছে। তাই, গ্রাহকদের আগে থেকেই তাদের ব্যাঙ্ক ডেবিট কার্ড ফি এবং অন্যান্য চার্জ যাচাই করে নেওয়া উচিত।