ঝুঁকি ছাড়াই টাকা বাড়াতে চান? কেন্দ্রের এই ৬ প্রকল্পে মিলছে আকর্ষণীয় সুদ

Published on:

Published on:

Safe Investment Options Top Government Scheme Offering High Returns
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য টাকা জমানো জরুরি। কিন্তু শুধু সঞ্চয় করলেই হয় না, সেই টাকা এমন জায়গায় রাখতে হয় যেখানে নিরাপত্তার পাশাপাশি ভালো রিটার্নও পাওয়া যায়। অল্প সময়ে বড় রিটার্নের জন্য অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। কিন্তু শেয়ার বাজারে গত কয়েক মাস ধরে ব্যাপক ওঠানামা চলছে। ফলে অনেকেই এখন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে চাইছেন। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের বিভিন্ন ছোট সঞ্চয় প্রকল্প আবারও বিনিয়োগকারীদের নজর কাড়ছে। এই স্কিমগুলিতে একদিকে যেমন মূলধন সুরক্ষিত থাকে, তেমনই নির্দিষ্ট হারে সুদও পাওয়া যায়। তাই আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের এমন কিছু সরকারি স্কিমের (Government Scheme) সন্ধান দেবো, যেই স্কিমগুলিতে বিনিয়োগ করলে একদিকে যেমন মূলধন সুরক্ষিত থাকবে, তেমনই নির্দিষ্ট হারে সুদও পাওয়া যাবে।

সরকারি সঞ্চয় প্রকল্পে (Government Scheme) বিনিয়োগ, কোথায় কত সুদ মিলছে?

অর্থনীতিবিদরা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিলেও, যাঁরা কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্ন চান তাঁদের কাছে সরকারি ছোট সঞ্চয় প্রকল্পগুলি (Government Scheme) অন্যতম ভরসার জায়গা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। তবে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য কোনও সুদের হারে পরিবর্তন আনা হয়নি।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PFF) : দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখনও অন্যতম জনপ্রিয় প্রকল্প। বর্তমানে এই স্কিমে বছরে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১৫ বছরের মেয়াদের এই প্রকল্পে পুরনো কর ব্যবস্থার আওতায় আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি সুদ ও মেয়াদ শেষে পাওয়া অর্থও করমুক্ত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) : কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমানে এতে ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে, যা ছোট সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ। ১০ বছরের কম বয়সী মেয়ের নামে এই অ্যাকাউন্ট খোলা যায়। উচ্চশিক্ষা কিংবা ভবিষ্যতের প্রয়োজনের জন্য এই প্রকল্পকে অনেকেই বেছে নিচ্ছেন।

কিষাণ বিকাশ পত্র (KVP) : নিশ্চিত রিটার্নের খোঁজে থাকা বিনিয়োগকারীদের জন্য কিষাণ বিকাশ পত্র (KVP) একটি পরিচিত বিকল্প। বর্তমানে এই প্রকল্পে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। এই হারে বিনিয়োগ করা অর্থ ১১৫ মাসে দ্বিগুণ হয়ে যায়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) : পোস্ট অফিসের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এই স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশ সুদ দেওয়া হয় এবং মেয়াদ ৫ বছর। এখানেও ৮০সি ধারায় করছাড়ের সুবিধা রয়েছে। সরকার-সমর্থিত হওয়ায় এটিকে তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়।

সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) : অবসরপ্রাপ্তদের জন্য সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) বিশেষভাবে জনপ্রিয়। ৬০ বছর বা তার বেশি বয়সীরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে এতে বছরে ৮.২ শতাংশ সুদ মিলছে, যা সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম বেশি।

পোস্ট অফিস টাইম ডিপোজিট : পোস্ট অফিস টাইম ডিপোজিট অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো। বর্তমানে ১ বছরের আমানতে ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য ৭ শতাংশ, ৩ বছরের জন্য ৭.১ শতাংশ এবং ৫ বছরের জন্য ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ বছরের টাইম ডিপোজিটে বিনিয়োগ করলে ৮০সি ধারায় করছাড়ের সুবিধাও পাওয়া যায়।

Post Office MIS scheme

আরও পড়ুনঃ ৪০ একর জমিতে বিশাল প্রকল্প! পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন বিধানসভা ভবন

নিরাপদ বিনিয়োগের পাশাপাশি স্থায়ী রিটার্নের কথা মাথায় রেখে অনেকেই এখন এই সরকারি সঞ্চয় প্রকল্পগুলিকে (Government Scheme) বেছে নিচ্ছেন। বয়স, প্রয়োজন এবং বিনিয়োগের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন স্কিমের মধ্যে থেকে উপযুক্ত বিকল্প বেছে নেওয়ার সুযোগ রয়েছে।