বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ক্ষমতায় আসার পর আজ ২২শে জুন ছিল বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। বাজেট ২০২৬ এ বাড়ে বাড়ে উঠে এসেছে অন্নাপূর্ণা যোজনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক প্রকল্প। এমনকি সংগ্রামী ভাতাও দেওয়া হবে বলে জানানো হয়। তবে এই সংগ্রামী ভাতা (Sangrami Bhata) কি কত টাকা পাওয়া যাবে? পরবর্তীতে আবার জায়গা নিয়ে রাস্তায় বের করে দেব না তো?
বাজেটে সংগ্রামী ভাতা ঘোষণা বিজেপি সরকারের
এদিন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত একঝাঁক সামাজিক প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি পাশাপাশি ‘সংগ্রামী ভাতা’র কথা বলেন। সংগ্রামী হিসাবে চিহ্নিত হলে তাদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়। এই ঘোষণার পর থেকেই কৌতূহল জেগেছে অনেকেরই মনে। কারা পাবে এই ভাতা ও কিভাবে? যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটিকে সন্মান হিসাবে দেখছেন বলেও জানান।
অর্থমন্ত্রীর কথা মত, যে সমস্ত ব্যক্তিরা নিজের রাজনৈতিক বিশ্বাসের কারণে মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাঁদেরকেই এই ভাতা প্রদান করা হবে। যদিও এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই কিছু বলা হয়নি, বরং পরবর্তীতে জানানো হবে বলা হয়েছে। আশা করা হচ্ছে এর জন্য আলাদা করে একটি গাইডলাইন তৈরি করে প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ বাজেটের দিনেই নব তৃণমূলের কমিটি ঘোষণা! ‘কে অভিষেক?’, সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন ঋতব্রত
রাজনৈতিক হিংসার শিকার হলে মিলবে ৫ লক্ষ
সংগ্রামী ভাতা ঘোষণার অনেক আগে, ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজনৈতিক হিংসার কারণে যাঁরা মৃত হয়েছে এমন ৩১৫ পরিবারকে মুখ্য়মন্তীর ত্রাণ তহবিল থেকেই ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া মৃতদের পরিবারের একজনকে কর্মসংস্থানও প্রদান করা হবে বলে জানান কিছুদিন আগেই।
এছাড়া এদিনের বাজেট পাশের সময় রিটায়ার্ড সাংবাদিকদের জন্যও পেনশন চালু করার কথা হয়েছে। জরুরি অবস্থার সময় যে সমস্ত সাংবাদিকেরা জেলে গিয়েছিলেন তাদের মাসে ১০,০০০ টাকা ও অবসরপ্রাপ্তদের ৫০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু জানান, আমি নিজে দেখেছি আগে ২০০০ টাকা পেনশন পাওয়া যেত, তাও আবার পছন্দের লোকেরা পেতেন। তবে এবার প্রমাণ সহ আমাকে জানালে পেনশন হিসাবে ৫০০০ টাকা পাওয়া যাবে।













