‘৪ শতাংশ বাজেটে ঘোষণা করার পরেও..,’ DA নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চ

Published on:

Published on:

dearness allowance(249)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ জট খুলেও খুলছে না। রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। এক ধাক্কায় বাড়ানো হয়েছে ডিএ-ও (Dearness Allowance)। তবে বকেয়া ডিএ নিয়ে অখুশি সরকারি কর্মীদের একটা অংশ। এরই মধ্যে গত ২১ জুলাই কালীঘাট তৃণমূলের মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার সময় রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গ। এই নিয়ে নতুন শুরু হয়েছে জলঘোলা।

২১ জুলাইয়ের ওই সভা থেকে বর্তমান বিজেপি সরকারকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বসিয়ে রাখা হয়’। মমতা বলেন, এপ্রিল মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলাম। ৬ মাসের ডিএ দিল না। এখানেই শেষ নয়।

ডিএ ইস্যুতে মমতার পাল্টা যৌথ মঞ্চ | Dearness Allowance

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। মাছের তেলে মাছ ভাজা, চালাকি? পে কমিশন আমরাই করে এসেছিলাম।” তিনি বলেন, “আমরা বছরে দুবার ১০% DA দিতাম”। মমতার এই বক্তব্য নিয়েই পাল্টা আসরে সংগ্রামী যৌথ মঞ্চ।

সম্প্রতি মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সমাজমাধ্যমে লেখেন, “এতো কর্মচারী দরদ দেখানোর পরেও রোপা -২০০৯ এর বকেয়া মহার্ঘ ভাতা আদায় করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করলেন। দেওয়ার সময় সরকারি কর্মচারী ও সরকার পোষিত কর্মচারীদের মধ্যে বিভেদ করে দিয়ে গেলেন। রোপা -২০১৯ এর বকেয়া আজকের দিনে ৪২ শতাংশ।২০২৩ সাল পর্যন্ত ৩ শতাংশ ছিল। সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন শুরু করার পরে আন্দোলনের চাপে আজ পর্যন্ত আপনি ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছেন।”

dearness allowance(242)

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখনও অন্নপূর্ণা যোজনায় নাম ‘ট্রান্সফার’ হয়নি? কোথায় যোগাযোগ করবেন জানুন

ভাস্করবাবু আরও লেখেন, “৪ শতাংশ বাজেটে ঘোষণা করার পরেও নোটিশ জারি করেননি! কর্মচারীদের বিরুদ্ধে আপনার নেওয়া পদক্ষেপ বলতে গেলে কয়েক বছর লাগবে। আমরা অবাক হচ্ছি এই কয়েকদিন আগে ক্ষমতা চলে গেছে, আপনার দল শেষ হয়ে গেছে কিন্তু তবুও আপনার মিথ্যা আপনার সঙ্গ ছাড়লো না। আসলে অনেক আগেই বলেছিলাম। আপনি ‘মিথ্যাসিদ্ধ’। মিথ্যা ছাড়া সত্যি বলা আপনার স্বভাবে নেই। এটা নিয়েই থাকুন। আমাদেরটা আমরা ঠিক বুঝে নেব।”