আজই শেষ সেবা সেতু ক্যাম্প! সরকারি প্রকল্পগুলিতে এবার কীভাবে আবেদন করবেন জানুন

Published on:

Published on:

Seba Setu Camp ended where to apply for various Government scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে গত ২ অক্টোবর থেকে রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প (Seba Setu Camp) শুরু হয়েছিল। রবিবার সেই ক্যাম্পের শেষ দিন ছিল। ইতিমধ্যেই এই বিশেষ শিবির শেষ হয়েছে। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, বিভিন্ন সরকারি প্রকল্পে (Government Scheme) আবেদন জানাতে এবার কী করতে হবে? সেটাই জেনে নিন।

আজ শেষ হল তিনদিনের সেবা সেতু ক্যাম্প | (Seba Setu Camp)

গত তিন ধরে চলা সেবা সেতু ক্যাম্পে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পে আবেদন জানানো যাচ্ছিল। অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত যোজনার স্ট্যাটাস অনুসন্ধানের পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতার নতুন ফর্মও এখানে পাওয়া যাচ্ছিল।

আরও পড়ুনঃ পুজোর মরশুমে রেশনে ফেস্টিভ প্যাকেজ! এবার হাফ দামে ডাবল সুজি পাবেন গ্রাহকরা

তবে আজ তিনদিনের সেবা সেতু ক্যাম্প শেষ হয়ে গেলেও রাজ্যবাসীর চিন্তার কিছু নেই। কারণ বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার নানা স্থায়ী মাধ্যম রয়েছে।

অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ কোনও প্রকল্পে আবেদন জানানোর হলে ইচ্ছুক ব্যক্তি নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে সামাজিক ভাতা, সামাজিক সুরক্ষা ও কৃষি সংক্রান্ত আলাদা বিভাগ রয়েছে।

এছাড়া কেউ চাইলে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রেও যেতে পারেন। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে নানা রাজ্য সরকারি প্রকল্পে আবেদনের সুযোগ পাওয়া যায়। ইচ্ছা হলে বাংলা সহায়তা কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট https://bsk.wb.gov.in/ চেক করে নিতে পারেন।

Seba Setu Camp

পাশাপাশি অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ যোজনা সহ বেশ কিছু সরকারি প্রকল্পের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা চাইলে সেই ওয়েবসাইটগুলিতে গিয়েও আবেদন করতে পারেন।

সব মিলিয়ে, আজ সেবা সেতু ক্যাম্প শেষ হয়ে গেলেও চিন্তার কিছু নেই। রাজ্যবাসীর সুবিধার্থে আগামীদিনে ফের এই শিবির আয়োজন করতে পারে রাজ্য। সেখানে ফের নানা সরকারি প্রকল্পে আবেদনের সুযোগ পাওয়া যাবে। ততদিন অবধি সরকারি প্রকল্পে আবেদনের নানা স্থায়ী মাধ্যম তো রয়েছেই।