ফের মূল্যবৃদ্ধির ধাক্কায় টান পড়বে পকেটে! দাম বাড়ল একাধিক জনপ্রিয় সাবানের

Published on:

Published on:

Several popular Soap Prices have now increased.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! টান পড়বে সাধারণ মানুষের পকেটে। এবার জনপ্রিয় সাবান (Soap Prices) ব্র্যান্ড যেমন ডাভ, পিয়ার্স ও লিরিলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কাঁচামাল ও প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তাদের তৈরি বিভিন্ন সাবানের দাম গড়ে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবার দাম বাড়ল একাধিক জনপ্রিয় সাবানের (Soap Prices):

সংস্থার নতুন মূল্যতালিকা অনুযায়ী, ১০০ গ্রাম ওজনের সাবান পিছু ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে। লিরিল ১০০ গ্রামের সাবানের দাম এখন ৪১ টাকা, পিয়ার্সের দাম বেড়ে হয়েছে ৫২ টাকা। অন্যদিকে, ডাভ পিঙ্ক সাবানের দাম প্রায় ৪.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ টাকায় পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ আরও বাড়ল, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ ক্রেতাদের উপর।

আরও পড়ুন: শান্তির খোঁজে? পাহাড়-নদী-চা বাগানে ঘেরা এই গ্রাম হতে পারে সেরা ঠিকানা

বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। যার জেরে কাঁচামাল পরিবহনের খরচও বেড়ে গিয়েছে। সাবান তৈরির অন্যতম প্রধান উপাদান পাম ফ্যাটি অ্যাসিড ডিস্ট্রিলেট (PFAD)-এর দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে তুলেছে।

শুধু কাঁচামালই নয়, প্যাকেজিংয়ের খরচও ব্যাপক হারে বেড়েছে। কাগজ ও প্লাস্টিকের মতো উপকরণের দাম ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। সংস্থার বক্তব্য, অপরিশোধিত তেল ও পাম তেলের মূল্যবৃদ্ধির কারণে বাধ্য হয়েই সীমিত পরিসরে দাম বাড়াতে হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হলে বা এর কোনও স্থায়ী সমাধান না মিললে এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত মিলছে।

Several popular Soap Prices have now increased.

আরও পড়ুন: দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি? জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে, IMD-র পূর্বাভাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৬ সালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে একদিকে গ্রীষ্মকালীন পণ্যের চাহিদা বাড়লেও অন্যদিকে গ্রামীণ অর্থনীতি ধাক্কা খেতে পারে। ফলে মারিকো ও ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির মতো সংস্থাগুলির বিক্রিতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর HUL- এর সাবানের দাম (Soap Prices) বৃদ্ধি থেকে প্রশ্ন উঠছে ভবিষ্যতে আর কোন কোন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে?