তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারের ঘটনায় CBI তদন্ত হোক! হাইকোর্টে বিধায়ক শামিম আহমেদ

Published on:

Published on:

Shamim Ahmed demands CBI investigation in TMC party office cash recovery incident

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বরের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের পার্টি অফিসে অভিযান চালিয়ে কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী। এবার উচ্চ আদালতে রিট পিটিশন করলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ (Shamim Ahmed)। তাঁর অভিযোগ, টাকা উদ্ধারের এই ঘটনা পূর্বপরিকল্পিত।

সিবিআই তদন্ত চান শামিম | (Shamim Ahmed)

গত বুধবার মগরাহাট পশ্চিমের বিধায়কের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। এরপর থেকেই গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন তিনি। শামিম মনে করছেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের মতো তাঁকেও গ্রেফতার করা হতে পারে।

Shamim Ahmed

শামিমের দাবি, গত ১ নভেম্বর ডায়মন্ড হারবার থানার আইসি তাঁকে ফোন করে জানান, এসপি সাহেব তাঁর সঙ্গে দেখা করতে চান। সেই মতো ২ নভেম্বর ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের সঙ্গে তিনি দেখা করেন। সেই সময় তাঁকে মমতা তৃণমূলের সাংসদ অভিষেক ও তাঁর ধৃত আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে বয়ান দিতে বলা হয়েছিল। তবে তিনি রাজি হননি।

আরও পড়ুনঃ পুণ্যার্থীদের নিরাপত্তায় ছটপুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট! বিকল্প ঘাট জানাল পুলিশ

মগরাহাট পশ্চিমের বিধায়কের অভিযোগ, সম্প্রতি ঋতব্রত শিবির ছেড়ে মমতা শিবিরে যোগ দেওয়াতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। গত বুধবারের নিরাপত্তা প্রত্যাহারের ঘটনাকে এরই প্রতিফলন হিসেবে দেখছেন তিনি।

এদিকে সম্প্রতি শামিম বলেছিলেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন বলেই তাঁর সঙ্গে ছিলেন। তবে পরে বুঝতে পারেন, এগুলি দল ভাঙানো থেকে প্রতীক কেড়ে নেওয়ার পরিকল্পনা। এরপরেই মমতা তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে জানিয়েছেন, তিনি মমতা তৃণমূলের সঙ্গেই আছেন।

শামিমের অভিযোগ, এই সিদ্ধান্তের পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা প্রত্যাহারের পর গ্রেফতারির আশঙ্কাও করছেন তিনি। এই অবস্থায় সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনা সাজানো দাবি করে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক।