বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি ফরম্যাটে শোচনীয় পারফরম্যান্সের পর মঙ্গলবার থেকে ওডিআই ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) মাঠে নামছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলির (Virat Kohli) মতো সিনিয়র তারকারা এই সিরিজের মধ্যে দিয়ে দলে ফিরছেন। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী ভক্তরা।
কোহলির সঙ্গে দীর্ঘ আলোচনা শুভমান গিলের:
এরই মধ্যে শুভমান গিলের একটি মন্তব্য খুশির জোয়ার এনেছে বিরাট কোহলির ভক্তদের মনে। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন যে আগামী ওডিআই বিশ্বকাপের দলগঠনের ব্যাপারে প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে নিয়মিত পরামর্শ করে এগোচ্ছেন তিনি। সিরিজের আগে একসাথে অনুশীলনের সময়ে এই নিয়ে বিশদে বিরাটের সাথে আলোচনা করছেন তরুণ ভারতীয় অধিনায়ক।

ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে শুভমান গিল সরাসরি জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কম্বিনেশন ও পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই নিয়ে বিরাট ভাইয়ের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। কোন ক্রিকেটারদের খেলানো উচিত আর কাদের নয়, তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতিতে কোন খেলোয়াড়রা কার্যকর হতে পারে এই সবকিছু বিষয় নিয়েই আলোচনা হয়েছে আমাদের।”
আরও পড়ুন: ৯৬৮ দিন পর একসাথে ODI ফরম্যাটে মাঠে নামছেন রোহিত, কোহলি, বুমরা! কেমন হবে ভারতের একাদশ
সকলেই জানেন যে দক্ষিণ আফ্রিকার ভারতের মতো ব্যাটিং বান্ধব পরিবেশ পাওয়া যাবে না। ফলে ব্যাটিংয়ে অতিরিক্ত আগ্রাসন বা বোলিংয়ে সঠিক পরিকল্পনার অভাব ভোগাতে পারে গৌতম গম্ভীরের ছেলেদের। তাই আগামী বছর বিশ্বকাপের আগে এই ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে।
আরও পড়ুন: শচীনের ক্লাবে ঢুকবেন রোহিত শর্মা! ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার হাতছানি হিটম্যানের সামনে
২০২৩ সালে দেশের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনাল অবধি পৌঁছেও হতাশ হতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। ট্রাভিস হেড, মিচেল স্টার্ক সহ অস্ট্রেলিয়ার দুর্দান্ত দলগত পারফরম্যান্স ধ্বংস করে দিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই অধরা কাজ সম্পূর্ণ করতে মরিয়া কোহলি, শুভমান সহ গোটা ভারতীয় দল।













