বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে বা বিভিন্ন দরকারে অনেককেই শিলিগুড়ি আর কলকাতার মধ্যে যাতায়াত করতে হয়। তাদের জন্য এবার বড় সুখবর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রিমিয়াম ভলভো ৯৬০০ মাল্টিঅ্যাক্সেল স্লিপার কোচে খুব আরামেই এই সফর করতে পারবেন যাত্রীরা। সরকারি বাসটিতে (Government Bus) স্লিপার কোচ থাকায় দিব্যি ঘুমোতে ঘুমোতে এই দীর্ঘ যাত্রা পার করে ফেলতে পারবেন যাত্রীরা।
শিলিগুড়ি টু কলকাতা সরকারি স্লিপার বাস (Government Bus)
যাদের প্রায়ই বিভিন্ন দরকারে কলকাতা-শিলিগুড়ি যাতায়াত করতে হয় তাদের জন্য এই বাস খুবই সুবিধাজনক বিকল্প। শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬ টা ৫০ এ রওনা দেয় বাসটি। যাত্রাপথে ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, ফরাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, বারাসত, মধ্যমগ্রাম, এয়ারপোর্ট, বাগুইআটি, উল্টোডাঙা হয়ে সোজা ধর্মতলার দিকে যায় বাসটি।

কী কী মিলবে: দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে। পার্সোনাল টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট সহ মিলবে বিনামূল্যে ওয়াইফাইও। প্রতিটি সিটে রয়েছে জুতো এবং জলের বোতল রাখার জায়গা। স্লিপার কোচে (Government Bus) যাত্রীরা যাতে আরামে ঘুমোতে পারেন, তার জন্য প্যাকেটে মোড়ানো পরিস্কার বিছানার চাদর, গায়ের চাদর, মাথার বালিশ, কম্বলের ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন : ট্রেনের লাগেজে মদের বোতল! আদৌ নেওয়া যায়? ধরা পড়লে কী হবে?
কীভাবে বুকিং করবেন: মাথায় রাখা হয়েছে নিরাপত্তার দিকটাও। আগুন শনাক্তকরণ এবং নির্বাপণ ব্যবস্থা থাকছে বাসে। অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট বুক করা যাবে বাসের জন্য। অনলাইনে বিভিন্ন টিকিট বুকিং প্ল্যাটফর্মে এবং অফলাইনে NBSTC কাউন্টার থেকে টিকিট বুকিং হবে।
আরও পড়ুন : বাজারে যাওয়ার আগে জেনে রাখুন এই টিপস, সেরা স্বাদের ইলিশ চিনতে ভুল হবে না
মহিলা যাত্রীদের বিনামূল্যে সফরের সুবিধা থাকছে। তবে যাত্রার আগে প্রয়োজনীয় পরিচয়পত্র, বর্তমান সরকারি নিয়ম, সংশ্লিষ্ট পরিষেবায় সুবিধার প্রযোজ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।














