SIR চূড়ান্ত তালিকা প্রকাশ, আপনার নাম আছে তো? এভাবে অনলাইনে চেক করুন

Published on:

Published on:

SIR Final List Released 28th February 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে প্রকাশিত হল এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা (SIR)। ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে তালিকা বিলি শুরু হয়েছে, আর বিএলও-রা তা নিয়ে পৌঁছে যাচ্ছেন এলাকায় এলাকায়। তবে নাম দেখার জন্য ভিড় করার দরকার নেই। বাড়িতে বসেই এখন দেখে নেওয়া যাবে আপনার ও পরিবারের সদস্যদের নাম আছে কি না।

অনলাইন ও অফলাইন, দু’ভাবেই দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা (SIR)

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা অনলাইন ও অফলাইন, দু’ভাবেই দেখা যাবে (SIR)। অফলাইনে দেখতে হলে যেতে হবে কমিশন নির্ধারিত সরকারি দপ্তরে। এসডিও, ডিইও, বিডিও অফিস কিংবা পঞ্চায়েত ভবনে গিয়ে তালিকা খতিয়ে দেখা যাবে। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে চূড়ান্ত তালিকা দেওয়া শুরু হয়েছে এবং বিএলও-রা নিজেদের এলাকায় তালিকা নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, অনলাইনে নাম দেখার জন্য রয়েছে দুটি সরকারি ওয়েবসাইট। ওয়েবসাইট দুটি হল –

  • voters.eci.gov.in
  • electoralsearch.eci.gov.in

তবে কমিশনের নির্দেশ অনুযায়ী, দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা দেখা যাবে।

কীভাবে সার্চ করবেন?

এই ওয়েবসাইটে গিয়ে এপিক নম্বর দিয়ে সরাসরি নিজের নাম খোঁজা যাবে। এছাড়া ইলেক্টোরাল রোল ডাউনলোড করেও নিজের পোলিং বুথ খুঁজে সেখান থেকে নাম মিলিয়ে নেওয়া যাবে। যদি কারও এপিক নম্বর জানা না থাকে, সেক্ষেত্রে মোবাইল নম্বর যদি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেই নম্বর দিয়েও সার্চ করা সম্ভব। এমনকি মা-বাবার নাম দিয়েও খোঁজ করা যাবে বলে জানানো হয়েছে।

কারা ভোট দিতে পারবেন না?

চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকার কথা। বৈধ ভোটারদের পাশাপাশি যাঁদের তথ্য যাচাইয়ের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেই অমীমাংসিত ভোটারদের নামও তালিকায় থাকবে। তাঁদের নামের পাশে “Adjudication” লেখা থাকবে। অন্যদিকে, যদি কোনও ভোটারের নাম বাদ যায়, তাহলে সেই নামের উপর ‘Deleted’ লেখা থাকবে। এমন ভোটাররা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না।

SIR final list to be published tomorrow

আরও পড়ুনঃ SIR লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত নন! পাশে এই শব্দ থাকলে ভোট দিতে পারবেন না

তালিকা (SIR) প্রকাশের পর থেকেই অনেকেই নাম যাচাই করতে আগ্রহী। তবে ভিড় না করে বাড়ি থেকেই সহজ উপায়ে নিজের ভোটার স্ট্যাটাস মিলিয়ে নেওয়ার সুযোগ রাখল নির্বাচন কমিশন। এখন দেখার, কতজনের নাম তালিকায় চূড়ান্তভাবে জায়গা পেল।