ইলিশ-কাতলা নয়, রোজের চেনা রুই দিয়েই রাঁধুন ভাপা, রইল জিভে জল আনা রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি রসনায় বিভিন্ন ভাপা পদের চাহিদা তুঙ্গে। ইলিশ ভাপা, পনির ভাপার মতো পদের নাম শুনলেই জল আসে জিভে। তবে ভাপা যে শুধু ইলিশ মাছ দিয়েই হয় তা তো নয়। একবার রুই মাছ দিয়ে ভাপা বানিয়ে দেখুন, আঙুল চাটবেন।

রুই দিয়েই বানিয়ে নিন ভাপা (Recipe)

ইলিশ পাতে না পড়লেও রুই দিয়ে দিব্যি বানিয়ে ফেলতে পারবেন ভাপা। সামান্য উপকরণ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে এই পদ। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

Skip hilsa cook easy rui bhapa recipe

রুই ভাপার উপকরণ:

রুই মাছ

সর্ষে

নারকেল

কাঁচালঙ্কা

টক দই

হলুদ

নুন

আরও পড়ুন : ৪৬৫১ পদে রেলে নিয়োগ শুরু, জেনে নিন আবেদনের যোগ্যতা

রুই ভাপার প্রণালী: রুই মাছ প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিন। হালকা করে ভাজবেন মাছ। এবার সর্ষে আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন মিহি করে। এবার বেশ খানিকটা নারকেল কুড়িয়ে (Recipe) সেটাও মিহি করে বেটে নিন। এর মধ্যে মেশান কয়েক চামচ টক দই আর সামান্য সর্ষের তেল।

আরও পড়ুন : বাঙালি ঝোল তো অনেক খেলেন, এবার চেখে দেখুন বিহারি স্টাইল হান্ডি চিকেন, রইল রেসিপি

এবার একটি পাত্রে সর্ষে বাটা আর টক দই ও নারকেল বাটার মিশ্রণ দিন। স্বাদমতো নুন হলুদ দিয়ে মিশ্রণটি ভালো করে মাছে মাখিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন তেল। এবার একটি বড় পাত্রে জল দিয়ে তার উপরে বসিয়ে দিন মাছের পাত্রটি। মিনিট ১৫ ভাপিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।