রোহিত শর্মার কীর্তিতে ভাগ বসালেন স্মৃতি মান্ধানা! মেয়েদের ক্রিকেটে এমন কীর্তি নেই কারোর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ব্যাটে ভর হংকং-কে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের (2026 Women’s Asia Cup) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মহিলা ভারতীয় দল (Indian Women’s Cricket Team)। তার ৬৪ বলে ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ টি চার ও ৭ টি ছক্কা দিয়ে। এর মধ্যে দিয়ে ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) কিংবদন্তি রোহিত শর্মাকে (Rohit Sharma) ছুঁয়ে ফেলেছেন তিনি।

ভারতীয় পুরুষ দলের ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। তার নামের পাশে রয়েছে ৫ টি টি-টোয়েন্টি শতরান। এবার ভারতের মহিলা ক্রিকেট দলে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়লেন স্মৃতি। তার নামের পাশে রয়েছে ২ টি টি-টোয়েন্টি শতরান।

এখানেই শেষ হয়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা আর লোকেশ রাহুলই হলেন এমন দুই ক্রিকেটার যারা প্রতি ফরম্যাটে একের বেশি শতরান করেছেন। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন স্মৃতি মান্ধানাও। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম তারকা হিসেবে তিন ফরম্যাটে অন্তত দুটি শতরান করার রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন: গম্ভীরকে খুশি করতে লক্ষ্মণের সাথে বিশ্বাসঘাতকতা BCCI-এর! দলের উন্নতিতে ধাক্কা দেবে এই সিদ্ধান্ত?

একনজরে দেখে নেওয়া এই অভিনব রেকর্ডের সঙ্গে নিজেদের নাম যুক্ত করা ভারতীয় তারকারা কোন ফরম্যাটে কতগুলি শতরান হাঁকিয়েছেন…..

রোহিত শর্মা-
●ওডিআই ফরম্যাট (৩৪ শতরান)
●টেস্ট ফরম্যাট (১২ শতরান)
●টি-টোয়েন্টি ফরম্যাট (৫ শতরান)

লোকেশ রাহুল-
●ওডিআই ফরম্যাট (৮ শতরান)
●টেস্ট ফরম্যাট (১২ শতরান)
●টি-টোয়েন্টি ফরম্যাট (২ শতরান)

স্মৃতি মান্ধানা-
●ওডিআই ফরম্যাট (১৪ শতরান)
●টেস্ট ফরম্যাট (২ শতরান)
●টি-টোয়েন্টি ফরম্যাট (২ শতরান)

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের

মহিলা এশিয়া কাপে ভারতের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু সেই ম্যাচ ভারতীয় দলের কাছে কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচেও স্মৃতির ব্যাটে পরিচিত দাপট দেখতে চাইবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।