বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তার মধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও সেই বৃষ্টির প্রভাব থাকতে পারে কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। সেখানে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার রাজ্যের কোন এলাকায় কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। বৃহস্পতিবারও এই চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা-সহ এই জেলাগুলির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
বুধবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা ছিল। রোদের দেখা বিশেষ মেলেনি। তার মধ্যেই কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টি হতে পারে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার থেকে আবহাওয়া শুকনো হওয়ার পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশন চালুর আগে অবসর নিলে কি টাকা পাবেন? পেনশন ও এরিয়ারের নিয়ম জানুন
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) আট জেলাকে নিয়ে বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বৃহস্পতিবার এই আট জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত স্বস্তির খবর।
বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই আবহাওয়া শুকনো থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।












