বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি যেন যেতেই চাইছে না দক্ষিণবঙ্গ থেকে (South Bengal Weather)। বৃহস্পতিবার সকাল থেকে মুখ ভার করে রয়েছে কলকাতার আকাশ। মহানগরের বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার নিম্নচাপ আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। এর ফলে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে লাল সর্তকতা জারি করেছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
দক্ষিণবঙ্গের দুর্যোগ যেন থামার নামই নিচ্ছে না। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন নিম্নচাপের যে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে কালো ঘন মেঘের স্তর। যার ফলে ক্রমাগত বৃষ্টি দেখা দিচ্ছে বঙ্গ জুড়ে (South Bengal Weather)। তবে বুধবারের সন্ধ্যার পর থেকে ক্রমাগত কলকাতা সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাত দেখা দিয়েছে।

আরও পড়ুন: আধার অ্যাপের পিন বদলাবেন কীভাবে? ঘরে বসেই মিনিটে করুন কাজ
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানেও লাল সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি শুক্রবার পুরুলিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়াও শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ কমবেশি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।













