ভাইফোঁটার আগেই বৃষ্টির চোখরাঙানি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় কড়া সতর্কতা

Published on:

Published on:

Rain forecast in districts Kolkata South Bengal weather West Bengal North Bengal weather update 2 July

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর দিন বৃষ্টি না হলেও এবার আবহাওয়া বদলের ইঙ্গিত মিলছে। আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আগামী তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ভাইফোঁটার দিনেও বৃষ্টি হতে পারে। কোথায় কতটা বৃষ্টি হবে? কোন কোন জেলায় রয়েছে বজ্রপাতের আশঙ্কা? দেখে নিন আজকের আবহাওয়ার খবর।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

South Bengal Weather capricious weather during the festive season

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতাতেও (Kolkata Weather Update) আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই ভাইফোঁটার দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।

আরও পড়ুনঃ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও ব্রাত্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! বড় পদক্ষেপ মহিলা কর্মীদের

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি হতে পারে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। বড় কোনও দুর্যোগের আশঙ্কাও নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পারদ।