বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যার নাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে অর্ণব। আর এই ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস দিল হাওয়া অফিস। এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় (South Bengal Weather) আছড়ে পড়বে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভিজতে পারে কলকাতাও।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
ঘূর্ণিঝড় চোখের নিমেষে আগের থেকে বড় ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র ৬ ঘন্টার মধ্যে এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এর শক্তি আর বাড়বে কি না তা নিয়ে পূর্ব উপকূলের প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলে আপাতত রেহাই পাচ্ছে না রাজ্য (South Bengal Weather)।

আরও পড়ুন: শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কিছুটা সময়! দীপাবলির ছুটিতে ঘুরে আসুন জয়পুরের সবুজ জঙ্গলে
হেমন্তর শুরুতে রাজ্যে ফের এক দফা ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার দুপুরের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। এই প্রবল দুর্যোগের ভয়ে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যায় ইতিমধ্যে লাল সর্তকতা জারি করা হয়েছে।
ল্যান্ডফলের সময় অন্ধ উপকূলে ঝড়ের গতিবেগ পৌঁছোতে পারে ঘন্টায় ১৪০ কিলোমিটার। অন্যদিকে মঙ্গল ও বুধবার পুরীতে ঝড় বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। পাশাপাশি গতকাল রাত থেকেই উড়িষ্যা উপকূলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া মূলত পরিষ্কার ও শুষ্কই থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গে বিশেষভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে কিছুটা হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের পর থেকে। যার ফলে ওই জেলাগুলিতে ইতিমধ্যে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।














