বাংলা হান্ট ডেস্কঃ ভারতের ভোটার তালিকা সংশোধন (Special Summary Revision বা SSR) নিয়ে নতুন সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। পশ্চিমবঙ্গ সহ আরও ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২৭ সালের ১লা জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে শুরু হবে এই প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে চলা স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR পর্ব শেষ হওয়ার পর এবার বার্ষিক ভোটার তালিকা আপডেটের পথে হাঁটছে কমিশন।
স্পেশাল সামারি রিভিশনের (SSR) সূচি ঘোষণা নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ই নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর ১১ই ডিসেম্বর পর্যন্ত তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানোর সুযোগ পাবেন ভোটাররা। সমস্ত প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালের ৪ঠা জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এই সংশোধনের আওতায় থাকছে পশ্চিমবঙ্গ সহ বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু ও আরও একাধিক রাজ্য। এমনকি অসমকেও এই তালিকায় রাখা হয়েছে। যদিও আসামে SIR না করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।
আরও পড়ুনঃ গবাদি পশুর খাবার দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট! প্রস্তুতকারক সংস্তাহার লাইসেন্স বাতিল FSSAI-র
SIR ও SSR-এর মধ্যে পার্থক্য কী?
অনেকেই নিশ্চই ভাবছেন আগে জয়া SIR আর এখনের SSR এর মধ্যে প্রাথকি কি? উত্তর হল, SIR প্রক্রিয়ায় ভোটারদের নতুন করে নিজেদের নথি ও যোগ্যতা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু SSR-এ মূলত বর্তমান ভোটার তালিকা আপডেট করা হয়। নতুন ভোটারের নাম তোলা, তথ্যের ভুল সংশোধন ও মৃত বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়াই এই রিভিশনের মূল লক্ষ্য।
নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নিশ্চিতভাবে চিহ্নিত একই ব্যক্তির একাধিক নাম, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার কিংবা মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ফর্ম জমা দেওয়ার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। তবে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR এখনও চলছে বা সম্প্রতি শেষ হয়েছে, সেখানে SSR-এর সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।














