Durga Puja 2026 Live Updates

চিকেন-মাটন ফেল, এভাবে লাল লাল ঝাল ঝাল করে রাঁধুন কাতলা, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালিদের মাছ ভাত প্রিয় একথা সকলেই জানেন। ইলিশ, ভেটকির মতো ‘অভিজাত’ মাছের পাশাপাশি রুই, কাতলাও জিভে জল এনে দেয়। বেশিরভাগ বাড়িতেই অধিকাংশ দিন রান্না হয় রুই কাতলা। এমনকি অনুষ্ঠান বাড়িতেও কাতলার নানান লোভনীয় পদের (Recipe) সঙ্গে গরম ভাত জমে যায়।

ঝাল ঝাল কাতলার রেসিপি (Recipe)

উৎসবের মরশুমে ভিন্ন স্বাদের কাতলার পদ খেতে উৎসবের আমেজটাও বজায় থাকে। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লাল লাল ঝাল ঝাল কাতলা। রইল রেসিপি-

Spicy festive like katla fish curry recipe

কাতলা মাছের রেসিপির উপকরণ: 

কাতলা মাছ

আলু

আদা

জিরে

শুকনো লঙ্কা বাটা

গোটা জিরে

হলুদ গুঁড়ো

নুন

সর্ষের তেল

আরও পড়ুন : দিল্লি যাওয়ার পথে নথি ছিনতাইয়ের চেষ্টা কালীঘাট শিবিরের! বিস্ফোরক অভিযোগ ঋতব্রতর

কাতলা মাছের রেসিপির প্রণালী: প্রথমে মাছ ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে (Recipe) নিন। এরপর ভেজে নিন আলু। কড়াইতে এবার তেল এবার গরম করে গোটা জিরে ফোরন দিয়ে পরপর আদা বাটা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলা কষিয়ে নিন।

আরও পড়ুন : এবারে আর রাস্তায় নয়, চোরবাগানের পর বামা কালীর নাচ নিয়ে বড় সিদ্ধান্ত উদ্যোক্তাদের

দিয়ে দিন সামান্য গরম জল। ঝোল ফুটে উঠলে এরপর দিয়ে দিন ভাজা মাছ আর আলু। কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলেই তৈরি লাল লাল ঝাল ঝাল কাতলা।