BCCI-এর হাতে তৈরি আছে বিকল্প! শ্রীলঙ্কায় হারলেই বিদায় ঘটবে কোচ গৌতম গম্ভীরের?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছর ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) কোচিংয়ের দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার নেতৃত্বে ইতিমধ্যেই দুটি আইসিসি ট্রফি জিতে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু টেস্ট ফরম্যাটে তার কোচিং নিয়ে থেকে গেছে একাধিক প্রশ্নচিহ্ন। তার কোচিংয়ে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। অনেকেই প্রশ্ন তুলেছেন এই নির্দিষ্ট ফরম্যাটে তার কোচিংয়ে থাকার যোগ্যতা নিয়ে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের অবস্থা একেবারেই ভালো নয়। আপাতত পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছেন শুভমান গিল-রা। এমনকি বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে ভারতীয় দল। এই অবস্থায় আসন্ন স্বাধীনতা দিবস থেকে আরম্ভ হতে চলা দুই টেস্ট ম্যাচের শ্রীলঙ্কা সিরিজ গম্ভীরের কাছে এক প্রকার অগ্নিপরীক্ষার সমান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেলে আরও ৯ টি ম্যাচ খেলবে ভারতীয় দল। অন্য কোনও দলের পা ফসকানোর অপেক্ষায় না থেকে নিজেদের দমে ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তার মধ্যে ৮টি ম্যাচেই জিততে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

অর্থাৎ শ্রীলঙ্কা সফরে একটি ম্যাচেও হারা চলবে না ভারতীয় দলের। অপরাজিত থেকে এই সিরিজ জিতলে তবেই খাতায়-কলমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ থাকছে গম্ভীরদের সামনে। আর কোনওরকম বাজে ফলাফল হলে গম্ভীরের বিকল্প হিসেবে ভিভিএস লক্ষ্মণের কথা ভাবতে সময় লাগবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

মূল সিরিজ আরম্ভ হওয়ার আগে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশকে হারিয়েছে গৌতম গম্ভীরের ছেলেরা। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জয় পেতেও তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তবে দুই-একজন বাদে দলের সব তারকা ক্রিকেটারের এই জয়ে অবদান ছিল, যে বিষয়টি স্বস্তি দেবে গম্ভীরকে।