সরকার বদলের পর শিক্ষা দপ্তরে বড় ‘অ্যাকশন’, ইস্তফা SSC চেয়ারম্যান ও পর্ষদ সভাপতির

Published on:

Published on:

SSC Chairman Resigns Amid Education Department Overhaul
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় সরকার বদলের পর থেকেই বিভিন্ন সরকারি দফতরে বড়সড় রদবদল শুরু হয়েছে। যাঁদের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, অথচ এখনও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। এবার সেই প্রভাব পড়ল শিক্ষা দপ্তরেও। স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শিক্ষা দপ্তরে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শিক্ষা দপ্তরে (SSC) বড় রদবদল

সূত্রের খবর, রাজ্যের নতুন বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে একাধিক পরিবর্তনের পথে হাঁটছে। বিশেষ করে আগের সরকারের আমলে শিক্ষা দপ্তরকে ঘিরে যেভাবে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল, তার পর থেকেই পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে। সেই কারণেই একের পর এক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কলেজ ও স্কুলের যেসব গভর্নিং বডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলির রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ-সহ বিভিন্ন জায়গায় যাঁরা বয়সসীমা পেরিয়ে গিয়েও দায়িত্বে ছিলেন, তাঁদের ক্ষেত্রেও পদক্ষেপ শুরু হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগপত্র পাঠালেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দপ্তরের দুই গুরুত্বপূর্ণ পদে থাকা এই আধিকারিকদের ইস্তফা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

SSC Recruitment Letest Update 22 january 2026

আরও পড়ুনঃ ‘আগে রোল বানাত, এখন কোটি কোটি টাকার মালিক সুজিত’! কীভাবে? জানালেন অর্জুন সিং

প্রসঙ্গত, তৃণমূল সরকারের সময় শিক্ষা দপ্তরকে (SSC) ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মন্ত্রী থেকে শুরু করে একাধিক আধিকারিক। সেই সময়ই পর্ষদ ও কমিশনের শীর্ষস্তরে পরিবর্তন আনা হয়েছিল। তবে এবার শুধু ব্যক্তি বদল নয়, গোটা কাঠামোতেই পরিবর্তন আনার পথে হাঁটছে নতুন সরকার বলেই খবর। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরানো এবং প্রশাসনিক কাঠামো নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনের একাংশ।