FD-র সুদের হারে পরিবর্তন করল SBI! ১৫ অগাস্ট থেকে লাগু নতুন রেট, এখন মিলবে কত রিটার্ন?

Published on:

Published on:

State Bank of India changes FD interest rates, know details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: SBI (State Bank of India)-র গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-তে বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট তথা FD (Fixed Deposit)-র পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সীমিত সময়ের জন্য ৩ কোটি টাকা এবং তার বেশি দেশীয় বাল্ক টার্ম ডিপোজিটের ওপর সুদের হার কমিয়েছে। ব্যাঙ্কের নতুন হার ১৫ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। উল্লেখ্য যে, সুদের হারের এই পরিবর্তন মূলত স্বল্পমেয়াদী বাল্ক FD-র ক্ষেত্রেই প্রযোজ্য। এটি সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিক তথা সিনিয়র সিটিজেন (Senior Citizens) উভয়ের FD-কেই প্রভাবিত করবে। তবে, SBI ৩ কোটি টাকার কম মূল্যের সাধারণ রিটেইল FD-র ক্ষেত্রে এই পরিবর্তনগুলি প্রয়োগ করেনি।

FD-র সুদের হারে পরিবর্তন করল SBI (State Bank of India):

জানিয়ে রাখি যে, SBI ৭ দিন থেকে ১৭৯ দিন মেয়াদী বাল্ক FD-র সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমিয়েছে। এদিকে, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদী বাল্ক FD-র সুদের হার ১০ বেসিস পয়েন্ট বা ০.১০ শতাংশ কমানো হয়েছে। তবে, ২১১ দিন থেকে ১০ বছর মেয়াদী বাল্ক FD-র সুদের হার অপরিবর্তিত রয়েছে। এর মানে হল, যেসব গ্রাহক দীর্ঘ সময় ধরে SBI-তে বড় অঙ্কের টাকা জমা রেখেছেন, তাঁদের ক্ষেত্রে এই সময়কালের সুদের হার আপাতত অপরিবর্তিত থাকছে।

State Bank of India changes FD interest rates, know details.

উল্লেখ্য যে, এই পরিবর্তন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রবীণ নাগরিকদের জন্য, ৭ দিন থেকে ১৭৯ দিন মেয়াদী বাল্ক FD-র সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এবং ১৮০ থেকে ২১০ দিন মেয়াদী FD-র সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ২১১ দিন থেকে ১০ বছর মেয়াদী বাল্ক FD-র ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। নতুন সুদের হার নতুন FD এবং ম্যাচিওর হওয়া FD-র রিনুয়াল, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সুতরাং, কোনও গ্রাহক যদি ম্যাচুরিটির পর তাঁদের পুরনো বাল্ক FD রিনুয়াল করেন, তবে নতুন প্রযোজ্য হারটি যাচাই করে নেওয়া জরুরি।

আরও পড়ুন: যে Fatah মিসাইলকে ধ্বংস করেছিল ভারত! তারই নতুন ভার্সনের পরীক্ষা করছে পাকিস্তান? জারি NOTAM

জানিয়ে রাখি যে, SBI বাল্ক ডিপোজিটের ম্যাচুরিটির আগে প্রিম্যাচিওর উইথড্রলের নিয়মাবলিও স্পষ্ট করেছে। সব মেয়াদের বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে প্রিম্যাচিওর উইথড্রলের জন্য ১ শতাংশের জরিমানা প্রযোজ্য হবে। এই নিয়মটি নতুন FD এবং রিনুয়াল করা FD, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং, FD-তে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীর যাচাই করে নেওয়া উচিত যে, মাঝপথে তাঁর টাকার প্রয়োজন হবে কি না।

আরও পড়ুন: ৭০ কোটি টাকার ক্ষতি! এবার এই দেশের দলকে বাঁচাবে টিম ইন্ডিয়া, খেলবে ১২ টি ম্যাচ

এদিকে, SBI-এর সাধারণ FD, অর্থাৎ ৩ কোটি টাকার কম অঙ্কের FD-র ক্ষেত্রে, ব্যাঙ্ক এই পরিবর্তনের অংশ হিসাবে এই ডিপোজিটের সুদের হার কমায়নি। বর্তমানে, সাধারণ গ্রাহকদের জন্য SBI-এর রিটেল FD-র সুদের হার ৩.০৫ শতাংশ থেকে ৬.৪০ শতাংশ পর্যন্ত রয়েছে। সিনিয়র সিটিজেনরা সাধারণ হারের চেয়ে অতিরিক্ত সুদ পান এবং তাঁদের জন্য এই হারের পরিমাণ ৩.৫৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ, সামগ্রিকভাবে SBI-এর নতুন সুদের হারের পরিবর্তনগুলি মূলত বড় বিনিয়োগকারী এবং ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের বড় FD থাকা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ। তবে, এই পরিবর্তনগুলি বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাধারণ FD-র ওপর কোনও প্রভাব ফেলছে না। যদিও, FD খোলার আগে তার মেয়াদ, সুদের হার, ট্যাক্স এবং ম্যাচুরিটির আগে টাকা তোলার শর্তাবলি অবশ্যই বুঝে নেওয়া প্রয়োজন।