বাংলা হান্ট ডেস্কঃ সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে নানা প্রকল্পে টাকা জমান বহু বাবা-মা। এর জন্য রয়েছে নানা সরকারি সঞ্চয় প্রকল্প (Government Scheme)। এমনই একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই প্রকল্পে বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা অবধি সুদ পাওয়া যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার খুঁটিনাটি | (Sukanya Samriddhi Yojana)
কন্যাসন্তানের সুরক্ষিত ভবিষ্যতের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প মার্কেট-লিঙ্কড নয়। ফলে বাজারের ওঠানামার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই ঝুঁকিহীন, নিরাপদ বিনিয়োগ যারা পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুনঃ বিধানসভায় শুরু হচ্ছে ‘সেরা বিধায়ক’ পুরস্কার! বিজেতা নির্বাচন কীভাবে? বড় ঘোষণা স্পিকারের
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার দিন থেকে পরবর্তী ১৫ বছর বিনিয়োগকারীকে টাকা জমা দিতে হবে। প্রকল্পের ম্যাচুরিটি হবে ২১ বছর পর। বিনিয়োগের পরের ৬ বছর জমা দেওয়া মোট টাকার উপর সুদ পাওয়া যায়।
SSY প্রকল্পে প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার নির্ধারণ করে সরকার। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জন্য সুদের হার ঠিক করা হয়েছে ৮.২০%। এই প্রকল্পে নূন্যতম বার্ষিক জমার পরিমাণ ২৫০ টাকা, সর্বোচ্চ সীমা ১.৫০ লক্ষ টাকা। বিনিয়োগকারী চাইলে এককালীন এই অর্থ জমা করতে পারেন। আবার মাসে মাসেও দিতে পারেন। সন্তান জন্মের কিছু সময়ের মধ্যেই যদি এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়, তাহলে তুলনামূলক কম টাকা জমিয়ে বড় তহবিল গড়ে তোলা সম্ভব।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় শুধুমাত্র সুদ হিসেবে কীভাবে ৫০ লক্ষ টাকা পাওয়া যেতে পারে সেই হিসাবটা বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও বিনিয়োগকারী কন্যাসন্তানের জন্মের পর থেকেই এই প্রকল্পে বার্ষিক ১.৫০ লক্ষ টাকা করে বিনিয়োগ করছেন। সেক্ষেত্রে ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে ২২,৫০,০০০ টাকা।
এরপর ৬ বছর জমা দেওয়া টাকার উপর সুদ পাওয়া যাবে। ৮.২০% সুদের হারের নিরিখে ২১ বছর পর অ্যাকাউন্টের মেয়াদ পূর্তি হলে মোট ৭১,৮২,১১৯ টাকা পাওয়া যাবে। অর্থাৎ শুধুমাত্র সুদ থেকেই আয় হতে পারে ৪৯,৩২,১১৯ টাকা।













