শনিতে বৃষ্টি হবে জেলায় জেলায়, উঠবে ঝড়ও: আগামীকালের আবহাওয়ার আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(224)
Follow

বাংলাহান্ট ডেস্ক: টানা ঝড়-বৃষ্টির পর রোদের দেখা। যদিও পারদ এখনও খুব একটা চড়েনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু অংশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি কি হবে? নাকি ফের হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট দেখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার ঝড়-বৃষ্টির দাপট কমবে রাজ্যে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শনিবার থেকে সোমবার অবদি দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। তবে আগামী মঙ্গলবার ও বুধবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবার ভিজতে পারে মুর্শিদাবাদ ও নদিয়াও। যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তার আগে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।

আগামীকাল থেকে সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

south bengal weather(223)

আরও পড়ুন: ভাতের সঙ্গে একদম পারফেক্ট কম্বো, লঙ্কাপোড়া রুইয়ে মিলবে ঝাল-ধোঁয়ার অনন্য স্বাদ, জানুন রেসিপি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টি চলতে পারে। মূলত উপরের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে সহ সব জেলাই। আগামী সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে উত্তরে।