স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়াল নতুন সরকার, কতদিন পর্যন্ত থাকবে ছুটি?

Published on:

Published on:

summer vacation(4)
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের স্কুলে বাড়ল গরমের ছুটির (Summer Vacation) মেয়াদ। ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত স্কুলগুলিতে চলবে গরমের ছুটি, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। ১১ তারিখ থেকে পড়েছিল গরমের ছুটি। তা বাড়িয়ে এবার করা হল ৩১ মে পর্যন্ত। গরমের ছুটির পর ১ জুন খুলবে স্কুল।

গরমের ছুটির (Summer Vacation) মেয়াদ বাড়ল স্কুলে

পূর্বতন সরকারের দেওয়া গরমের ছুটির মেয়াদ ছিল কম। তবে এবার নতুন সরকারের তরফে বাড়িয়ে দেওয়া হল গরমের ছুটি। মেয়াদ বাড়িয়ে করা হল ৩১ মে পর্যন্ত। অর্থাৎ এই মাসের প্রায় গোটাটা জুড়েই থাকবে গরমের ছুটি।

Summer Vacation extended in schools

আবার বেড়েছে গরম: মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির আবহাওয়া থাকলেও ইদানিং আবার গরম (Summer Vacation) পড়তে শুরু করেছে। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৪-৩৫ ডিগ্রির আশেপাশে। বৃষ্টি না হওয়ায় ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। দিনের বেলায় রোদের তেজে বাড়ির বাইরে পা রাখাই দুষ্কর। এমতাবস্থায় স্কুলে গরমের ছুটি বাড়ানোয় হাঁফ ছেড়ে বেঁচেছে পড়ুয়ারা।

আরও পড়ুন : রাজ্যে পালাবদলের পরেই ইস্তফা, মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরলেন লীনা গঙ্গোপাধ্যায়

আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট: প্রসঙ্গত, আজই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। বেলা সাড়ে ১০টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করবে দ্বাদশ শ্রেণির ফলাফল। বেলা ১১ টা থেকে পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে ফলাফল।

আরও পড়ুন : বাইক দৌরাত্ম্য কমাতে আরও কড়া সরকার, হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ নির্দেশ

গতকাল প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। cbse.gov.in ও cbseresults.nic.in এই দুই ওয়েবসাইটে দেখা যাচ্ছে সিবিএসই দ্বাদশের ফলাফল।