শাসকশিবিরে ক্ষোভ চরমে! তৃণমূল ছেড়ে এবার বিজেপির পথে প্রাক্তন বিধায়ক সুনীল সিং

Published on:

Published on:

Sunil Singh announces to leave Tmc announces to campaign for Arjun
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এই নির্বাচনের তারিখ ঘোষণার পর তৃণমূলের দলে ফের ভাঙ্গন। সূত্রের খবর টিকিট না পেয়ে দলের ওপর ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছাড়লেন সুনীল সিং (Sunil Singh)। সোমবার এই কথা নিজেই ঘোষণা করেন। তৃণমূল ছাড়ার পর নিজেই জানান, তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচারে নামবেন।

তৃণমূল ছাড়ার ঘোষণা সুনীল সিংয়ের, অর্জুনের হয়ে প্রচারে নামার বার্তা (Sunil Singh)

সূত্রের খবর, প্রাক্তন সংসদ ও আত্মীয় অর্জুন সিং এর হাত ধরে ফের সুনীল সিং (Sunil Singh) যোগ দিতে চলেছেন বিজেপিতে। নির্বাচনের আগে শাসক-শিবিরের এই ফাটলে যথারীতি রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। যদিও সোমবার সুনীল সিং তার পুরনো দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা নিজের মুখেই ঘোষণা করেন। পাশাপাশি তিনি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচারে নামবেন বলে স্পষ্ট বার্তা দেন।

Sunil Singh announces to leave Tmc announces to campaign for Arjun

আরও পড়ুন: লাগাতার কমছে সোনার দর, মঙ্গলবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

তিনি দাবি করেন, ‘যে দলে বিশ্বাস নেই সেই দলে থেকে লাভ কী? চার বছর আমাকে ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি দলের কাজে সেই ভাবে লাগানো হয়নি। নিজেকে গুরত্বহীন বলে ব্যাখ্যা করেছেন দলের ভেতরে থেকেই। পাশাপাশি তিনি আরও জানান, দলে থেকে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে দল ছাড়তে হল’। যদিও সুনীল সিং এর এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির।

প্রসঙ্গত ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল সিং। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সেইবার জিততে পারেননি নোয়াপাড়ার কেন্দ্র থেকে। সেখানেই তাকে হারিয়ে নোয়াপাড়ায় জেতেন তৃণমূলের মঞ্জু বসু। এরপরই ২০২২ সালে তৃণমূলে যোগদান করেন তিনি।

যদিও ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ফের একবার দল বদল করলেন তিনি। যা নিঃসন্দেহে শাসক দলে অস্বস্তি বাড়িয়েছে। তবে চলতি বছর বিধানসভা ভোটের নোয়াপাড়া তৃণমূলে প্রার্থী হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভোট কমিটির কনভেনার করা হয়েছে সুনীল সিং কে। এই খবরের পর থেকে যথারীতি বিজেপি মুখী হয়েছেন সুনীল। তবে এই বিষয়ে সুনীল সিং জানান, ইলেকশন কমিটিতে রাখা হয়েছে তাকে, সেটা তৃণমূলের ব্যাপার। তবে নোয়াপাড়া বিধানসভায় আমাকে ইলেকশন কমিটির কনভেনার করা হয়েছে। তখন তিনি রাজি নন বলে জানান দলকে। কারণ ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কোন কাউন্সিলরের সঙ্গে আমার কথা হয়নি। তাই কি করবো কনভেনার হয়ে এই প্রশ্ন তোলেন সুনিল সিং (Sunil Singh)। তবে বিধানসভার নির্বাচনের আগে শাসকদলের এই ভাঙ্গন যথারীতি রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।