Durga Puja 2026 Live Updates

আরও ১০ দিনের অতিরিক্ত সময়! তৃণমূলের নাম-প্রতীক মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court big order in TMC name symbol case hearing
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের নাম, প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন অব্যাহত। সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছে আইনি লড়াই (TMC Name Symbol Case)। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। নথি, হলফনামা জমা দেওয়ার জন্য দুই শিবিরকেই অতিরিক্ত সময় দিল আদালত।

তৃণমূলের নাম-প্রতীক মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের | (Supreme Court)

সোমবার তৃণমূলের নাম-প্রতীক মামলায় হলফনামা জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই শুনানিতে হলফনামা দেওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় চায় ঋতব্রত শিবির। সেই আবেদনের বিরোধিতা করেন মমতা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ গঙ্গার ভাঙন রুখতে এবার কেন্দ্রের সঙ্গে বৈঠক, স্থায়ী সমাধানের খোঁজে মুখ্যমন্ত্রী শুভেন্দু

কল্যাণ বলেন, ঋতব্রত শিবিরকে অতিরিক্ত সময় দেওয়া হলে তাঁদেরও পাল্টা বক্তব্য পেশ করার সময় দিতে হবে। দুই শিবিরের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, ঋতব্রত শিবিরকে নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য আরও ১০ দিনের সময় দেওয়া হচ্ছে। মমতা শিবির চাইলে ঋতব্রত শিবিরের হলফনামা জমা দেওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে পারে।

এদিকে গতকাল সকালেই আবার মমতা শিবিরের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, দিল্লিতে হলফনামা নিয়ে যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা চালিয়ে নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবিরের হাত রয়েছে বলে অনুমান তাঁদের।

Supreme Court

এই বিষয়ে ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান বলেন, তাঁদের কাছে আর্থিক সঙ্গতি না থাকায় সড়কপথে ট্রাকে করে হলফনামা পাঠানো হচ্ছিল। তবে হরিয়ানা সীমান্তের কাছে সেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করা হয়। কালীঘাট তৃণমূলের প্রত্যক্ষ মদতে এই কাজ হয়েছে বলে সন্দেহ করছেন তাঁরা। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে কালীঘাট শিবির।

এরপর সুপ্রিম কোর্টে শুনানির সময় হলফনামা জমা দিতে আরও দু’সপ্তাহের অতিরিক্ত সময় চায় ঋতব্রত শিবির। তাঁদের সেই আবেদনে সাড়া দিয়ে আরও ১০ দিনের সময় দিয়েছে আদালত। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মমতা শিবির চাইলে ঋতব্রত শিবিরের হলফনামা জমা দেওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে পারে।