SIR জট কাটল না হাইকোর্টে, এখন একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই নির্বাচন, আর তার মাঝেই ফারাক্কায় কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ঘিরে বড় সমস্যা সামনে এসেছে। অভিযোগ, প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলেও তাঁর নাম এখনও এসআইআর তালিকায় নেই। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্যা এখন হাই কোর্ট থেকে পৌঁছেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।

হাইকোর্ট থেকে মামলা সুপ্রিম কোর্ট (Supreme Court)

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম এসআইআর তালিকায় না থাকায় তাঁর আইনজীবী কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। তাঁদের দাবি, প্রার্থী ঘোষণা হয়ে গেলেও তালিকায় নাম না থাকা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ট্রাইবুনাল এখনও কাজ শুরু না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এই প্রেক্ষিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হলেও প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টেই (Supreme Court) চলছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এই ধরনের কোনও মামলা হাইকোর্ট গ্রহণ করতে পারবে না। কলকাতা হাইকোর্ট শুধুমাত্র প্রশাসনিক দিক তদারকি করছে বলেও জানানো হয়। এরপর হাইকোর্ট আবেদনকারীকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল মহতাব শেখ এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।

Supreme Court has ordered that Madhyamik admit should be accepted as a valid document of SIR

আরও পড়ুনঃ বিস্ফোরক অভিযোগ! ভোট প্রচার থেকে সরিয়ে দেওয়া হবে মমতাকে? নির্বাচন কমিশনে বিজেপির সুকান্ত-রিজিজুরা

আইনজীবীদের একাংশ মনে করছেন, এসআইআর তালিকায় নাম না থাকা এবং ট্রাইবুনালের কাজ শুরু না হওয়া, এই দুই বিষয় মিলিয়ে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত সমাধান না হলে নির্বাচনী প্রক্রিয়াতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখন সকলের নজর আসন্ন সুপ্রিম কোর্টের শুনানির দিকে।