বাংলা হান্ট ডেস্ক: সম্পত্তির অধিকারের একটি মামলায় ভারতীয় সুপ্রিম (Supreme Court) কোর্ট দিল ঐতিহাসিক রায়। সেই রায় বলা হয়েছে, কোন ভারতীয় যদি পাঁচ বছর বা পঞ্চাশ বছর যত বছরে ভাড়া থাকুক না কেন সে কখনোই ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না। যেখানে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতির নিয়ে থাকতে পারেন। তার থেকে বেশি কিছু নয়।
ভাড়াটের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)
প্রসঙ্গত ভারতের সম্পত্তির আইনের ক্ষেত্রে অ্যাডভান্স পজিশন নিয়ে একটি বহুল চর্চিত বিষয়। কারণ কোন ভাড়াটে কি একটানা দীর্ঘ সময় একটু বাড়িতে থাকলে সেই বাড়ির মালিকানা দাবি করতে পারেন? এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মনে প্রশ্ন উত্তর দিচ্ছিল। এবার সেই বিষয়ে যুগান্তকারী রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরও পড়ুন: হঠাৎ সিদ্ধান্ত রেলের! শিয়ালদহ থেকে ছাড়ছে না বনগাঁ লোকাল, রুট বদলে ভোগান্তি যাত্রীদের
ভারতের লিমিটেশন অ্যাক্ট ১৯৬৩ অনুযায়ী যদি কোন ব্যক্তি কোন সম্পত্তির ওপর টানা ১২ বছর ধরে কোন বাধা ছাড়াই বসবাস করেন ও প্রকৃত মালিক সেইসময়ের মধ্যে ওই ব্যক্তিকে উচ্ছেদ করার কোন পদক্ষেপ না নেন তবে ওই দখলদারি ব্যক্তি সম্পত্তির ওপর দাবি করতে পারবেন। কিন্তু বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে এই সময়সীমা ১২ বছর হলেও সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেটি ৩০ বছর।
পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ভাড়াটেদের কাছে ভাড়ার রশিদ বা পুরনো এগ্রিমেন্ট থাকে যা প্রমাণ করে ভারতে মালিকের অনুমতি নিয়ে সেখানে বসবাস করছে। আর সুপ্রিম কোর্ট জানাচ্ছে অ্যাডভার্স পজিশনের দাবিকে নস্যাৎ করার জন্য যথেষ্ট।
তবে একজন বৈধ ভাড়াটে সরাসরি মালিকানা দাবি করতে পারে না, এর জন্য তাকে বেশ কিছু আইনে জটিলতা সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম হল- চুক্তি শেষ হবার পর অবস্থান: যেখানে ভাড়াটে ও মালিকের মধ্যে স্বাক্ষরিত ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর টানা ১২ বছর মালিকা না কোন ভাড়া গ্রহণ না করেন এবং ভাড়াটেকে উচ্ছেদ না করার কোন আইনি নোটিশ না দেন তাহলেই সেক্ষেত্রে ভাড়াটে অ্যাডভান্স পজিশনে সুযোগে নেওয়ার চেষ্টা করতে পারবেন।
ভাড়া দিতে অস্বীকার ও মালিকানার দাবি: যদি ভাড়াটে হঠাৎ করে নিজেকে মালিক হিসেবে গণ্য করেন এবং মালিককে ভাড়া দেওয়া বন্ধ করে দেন সেই মালিক তাহলে সেদিন থেকে পরবর্তী ১২ বছরের মধ্যে কোন আইনি ব্যবস্থা যদি না করেন তাহলে সেটি প্রতিকূল হিসেবে বিবেচিত হবে।
প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন যে, দীর্ঘ সময় বসবাস করলে কোন ভাড়াটে মালিক হতে পারে না। সুপ্রিম কোর্টের মতে এডভান্স পজিশন প্রমাণ করা অত্যন্ত কঠিন। দখলদারিকে প্রমাণ করতে হবে তা তার দখলটি মালিকের ইচ্ছার বিরুদ্ধে ছিল। অর্থাৎ, সংক্ষেপে বলতে গেলে, ভারতের আইন অনুযায়ী একজন ভাড়াটে সাধারণত কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না। তবে মালিকের দীর্ঘদিনের অবহেলা বা উদাসীনতা ভাড়াটেকে আইনি সুযোগ করে দিতে পারে। তাই সম্পত্তি রক্ষা করার জন্য মালিকদের সচেতন থাকা এবং সঠিক আইনি নথিপত্র বজায় রাখা অপরিহার্য। অন্যদিকে, ভাড়াটেদেরও বোঝা উচিত যে দীর্ঘমেয়াদী বসবাস বা শুধুমাত্র ভোগদখল কোনোভাবেই সম্পত্তির আইনি স্বত্ব প্রদান করে না (Supreme Court)।

















