ভোটার লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব চলে যাওয়া? SIR মামলায় বিভ্রান্তি দূর করল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court says deletion from voter list cannot deny citizenship in West Bengal SIR case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। এরপর থেকে নাগরিকত্ব নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কি ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া? অনেকের মনে দেখা দিয়েছে এই প্রশ্ন। এবার তা স্পষ্ট করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বাংলার এসআইআর মামলায় বড় মন্তব্য সুপ্রিম কোর্টের | (Supreme Court)

শুক্রবার দেশের শীর্ষ আদালতে বাংলার এসআইআর মামলার শুনানি ছিল। সেখানেই নাগরিকত্ব সংক্রান্ত এই বিভ্রান্তি দূর করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। নাগরিকত্ব একটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া।

আরও পড়ুনঃ ‘আবেদন বাতিল হবে…’! অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না? স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী

এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কাউকে নাগরিকত্ব দেওয়া অথবা কেড়ে নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। ভোটার তালিকা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ অবধিই কমিশনের অধিকার সীমিত। এই আইনি অবস্থান নিয়ে কোনও রকম সংশয় নেই বলেও জানিয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কোনও ট্রাইব্যুনাল যদি এসআইআর তালিকায় কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করবে না বলে সিদ্ধান্ত নেয়, তাহলে কমিশনকে নাগরিকত্ব নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রকে বিষয়টি পাঠাতে হবে। তবে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্বও বাতিল হয়ে যায় না।

Supreme Court

এছাড়া শীর্ষ আদালতে সেই আবেদনটিও শুনানির জন্য গৃহীত হয়েছে। সেই পিটিশনে রাজ্যে এসআইআরের ভিত্তিতে নির্বাচনী এলাকা অনুসারে তথ্য চাওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট পিটিশনটির পরবর্তী শুনানি হবে।

এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এরপর থেকে নাগরিকত্ব বাতিল হওয়া নিয়েও সংশয়ে পড়েছিলেন তাঁরা। অবশেষে যাবতীয় বিভ্রান্তি দূর করে বিষয়টি স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট।