ছাত্রজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন সূচনা! মহাসমারোহে সম্পন্ন হল SKF-এর Graduation Day

Published on:

Published on:

Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ছাত্রজীবনের প্রতিটি অধ্যায় থাকে স্মৃতিতে মোড়া। রঙিন এই দিনগুলির প্রতিটি সফরের শেষ তাই হয়ে ওঠে আবেগঘন। ঠিক যেন এক অধ্যায়ের সমাপ্তি ঘটার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। এই দুই অনুভূতির মেলবন্ধনেই মহাসমারোহে সম্পন্ন হল Supreme Knowledge Foundation (SKF)-এর Graduation Day।

মহাসমারোহে সম্পন্ন হল Supreme Knowledge Foundation-এর Graduation Day:

স্মৃতি-আনন্দ এবং আবেগে ভরা এই দিনটি প্রত্যেক পড়ুয়ার কাছেই হয়ে উঠেছে অত্যন্ত ‘স্পেশাল’। এই অনুষ্ঠানের সূচনাতেই ক্যাম্পাস জীবনের বিভিন্ন সোনালী মুহূর্তকে ফিরে দেখা হয়। যার মাধ্যমে রোমন্থন হয় রঙিন সব স্মৃতির। বন্ধুত্ব-হাসি-আড্ডা-ক্লাসরুম সবকিছুই যেন পূর্ণতা পেয়েছিল এই বিশেষ দিনে।

Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.

শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলির স্মৃতি ফের হয়ে উঠেছিল জীবন্ত। যেখানে প্রত্যেক স্মৃতি রোমন্থনে নস্টালজিয়ার পাশাপাশি ছিল আনন্দ এবং ভালোবাসার ছোঁয়া। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে বাংলার ঐতিহ্য ও সম্মানের প্রতীক উত্তরীয় পরিয়ে স্নাতকদের বরণ করে নেওয়া হয়। ভালোবাসা ও শুভেচ্ছায় তাঁদের নতুন জীবনের পথচলার জন্য জানানো হয় আন্তরিক অভিনন্দনও।

Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.

আরও পড়ুন: হকি বিশ্বকাপে একী কাণ্ড! ম্যাচ শেষ হওয়ার ১৫ সেকেন্ড আগে কপালে স্টিক লেগে রক্তক্ষরণ ঈশিকা চৌধুরীর

এর পাশাপাশি সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও মেডেল। বছরের পর বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের এই স্বীকৃতি তাঁদের কাছে হয়ে ওঠে গর্বের এক অনন্য মুহূর্ত। জানিয়ে রাখি যে, এই দিনটি শুধু সাফল্য উদযাপনের ছিল না; বরং, এটি ছিল সম্পর্কেরও উদযাপন। প্রতিষ্ঠানের জুনিয়ররা স্নাতক হওয়া সিনিয়রদের উদ্দেশ্যে বিশেষ সাংস্কৃতিক পরিবেশন উপস্থাপিত করে। যেখানে নাচ, গান ও একাধিক পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে পারস্পরিক এই বন্ধন সমগ্র দিনটিকে আরও উজ্জ্বল এবং স্মরণীয় করে তুলেছিল।

Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.

আরও পড়ুন: তেজস্বিন শঙ্কর থেকে দিব্যা দেশমুখ… এই ১৭ জন পাচ্ছেন অর্জুন পুরস্কার, খেলরত্নে নেই কোনও নাম

এরপর ছিল একসঙ্গে বসে খাওয়া, গল্প, হাসি এবং পুরনো দিনের স্মৃতি রোমন্থনের মাধ্যমে আড্ডার পর্ব। এই সাধারণ মুহূর্তগুলিই হয়ে উঠেছিল অসাধারণ স্মৃতি। দিনের প্রতিটি পর্ব জুড়েই আনন্দ-গর্ব এবং হৃদয়ের বিষণ্ণতা ফুটে উঠেছিল। দীর্ঘদিনের সেই পরিচিত ক্যাম্পাস, প্রিয় বন্ধু এবং শিক্ষক-শিক্ষিকাদের ছেড়ে যাওয়ার মন খারাপের মাঝেই উঁকি দিয়েছে নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি। সবশেষে ‘ফেয়ারওয়াল ওয়াক’-ও সবাইকে আবেগপ্রবণ করে তোলে। যার প্রতিটি পদক্ষেপে ছিল পুরনো স্মৃতিকে বিদায় এবং নতুন স্বপ্নকে স্বাগত জানানোর বার্তা। সামগ্রিকভাবে SKF-এর Graduation Day শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; বরং, এটি ছিল স্মৃতি, সাফল্য, বন্ধুত্ব ও নতুন স্বপ্নের এক সুন্দর উদযাপন। এই বিদায়ের মধ্যেই রয়েছে নতুন পথ চলার শুরু। সদ্য স্নাতক হওয়া পড়ুয়ারা তাঁদের মনের মণিকোঠায় SKF-এর স্মৃতি নিয়েই আগামী দিনের পথে সফর শুরু করবেন।

প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে: Supreme Knowledge Foundation | Engineering & Management Collage