বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) ভারতীয় দল (Indian Cricket Team) সিরিজের প্রথম ম্যাচে হেরে রীতিমতো বেকায়দায়। ভারতের সামনে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। শ্রেয়স আইয়ারের ভারত সেই রান তাড়া করতে নেমে কিছুটা অস্বস্তিতে পড়ে যখন অভিষেক শর্মা (Abhishek Sharma) বাদে দলের বাকি টপ অর্ডার সহজেই ড্রেসিংরুমে ফিরে যায়।
এই অবস্থায় অভিষেক শর্মা লড়াই চালিয়ে যেতে থাকেন এবং অনায়াস দক্ষতায় ২০ বলে ৫০ রানের একটি ইনিংস খেলেন। তিনি ফেরার পরেই ধ্বস নামে ভারতের ইনিংসে। শেষপর্যন্ত ৩৫ রানে ম্যাচ হারতে হয় ভারতকে। আর সেই ইনিংস দেখেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং সদ্য ভারতীয় দল থেকে বাদ পড়া সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেছেন।

নিজের ইনস্টাগ্রামে অভিষেক শর্মার হাফসেঞ্চুরি পূৰ্ণ করার মুহূর্তের ছবি পোস্ট করেন সূর্যকুমার। সেই সঙ্গে তার মন্তব্য ছিল ‘ডিফারেন্ট’। যে পিচে ভারতের বাকি টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ সেই পিচে অভিষেক শর্মার চিরপরিচিত দাপট দেখে তাকে বাকিদের থেকে আলাদা বোঝাতে চেয়েছেন সূর্যকুমার।
আরও পড়ুন: সৌরভ, দ্রাবিড়দের টপকে গেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগেই ঢুকবেন শচীন-কোহলির ক্লাবে
ভারতীয় দল থেকে বাদ গিয়েও দলের প্রতি নীরবে নিজের সমর্থন বজায় রেখেছেন স্কাই। এর আগেও তার বদলে শ্রেয়স আইয়ার অধিনায়ক অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের দীর্ঘদিনের মুম্বাইকর সতীর্থ শ্রেয়স আইয়ারকেও শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB
তবে সূর্যকুমারের নেতৃত্বে কোনও ফাঁকি ছিল না। তার অধিনায়কত্বে কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। তার নেতৃত্বে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে মেন ইন ব্লুজ। রীতিমতো দাপট দেখিয়ে সিরিজ জেতা নিজেদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল দলের। কিন্তু তার দীর্ঘদিনের সতীর্থ শ্রেয়স আইয়ারের নেতৃত্ব জীবনের শুরুটা একরকম হলো না।













