নিজের দেখা সেরা T20 অধিনায়ক বেছে নিলেন সূর্যকুমার! ধোনির বদলে কাকে দিলেন সেরার খেতাব?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলির নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। ২০২২ সালে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও ২০২৪ সালে ভারতের ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটে হিটম্যানের হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই। আর তারপরে রোহিত টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়ার পর নেতৃত্ব আসে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে।

রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ভারতকে যে সাফল্য দিয়ে গিয়েছেন, ২০২৬ সালে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বে দেশের মাটিতে পরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়ে ২০২৬ সালে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে মেন ইন ব্লুজ।

Dream 11 sponsorship exit shocks Indian cricket team

তবে বর্তমানে আর ভারতীয় দলের অংশ নন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে আজ ভারতীয় দলের বাইরে থেকেও রোহিত শর্মাকেই তিনি ভারতের সেরা অধিনায়ক মানেন। সম্প্রতি একটি টক শো-তে হিটম্যানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রকাশ করতে দেখা গিয়েছে ভারতের মিস্টার ৩৬০° কে।

আরও পড়ুন: ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, ICC ক্রমতালিকায় বড় লাফ পন্থের! ছুঁলেন শুভমান গিলকে

রোহিত শর্মা প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন যে পছন্দের অধিনায়ক বেছে নেওয়ার সুযোগ থাকলে তিনি সবসময়ই রোহিত শর্মাকেই বেছে নিতেন। তিনি রোহিতকে বড় ভাইয়ের মতো মনে করেন এবং তাঁর কাছ থেকেই শিখেছেন কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে হয়, কম রানের পুঁজি নিয়েও ম্যাচ বাঁচাতে হয় এবং চরম চাপের মুখেও শান্ত থাকতে হয়—যার সবচেয়ে বড় উদাহরণ হলো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনাল।

আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

আর সম্প্রতি তাকে বাদ দিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে শ্রেয়সকে নিয়ে তার কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, “তারা আমার বদলে যাকে বেছে নিয়েছে [শ্রেয়াস আইয়ার], তার সাথে আমি অনেক ক্রিকেট খেলেছি। আমি জানি সে একজন ভালো খেলোয়াড়, ভালো মানুষ এবং ভালো অধিনায়কও। তাই এই সিদ্ধান্তে আমার কোনো ক্ষোভ ছিল না, তবে আমি হতাশ হয়েছিলাম। কারণ গত দুই বছরে আকার নেতৃত্বে ভারতীয় দল কোনও সিরিজ হারেনি। আমরা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। খুব স্বাভাবিকভাবেই চাইছিলাম সেই ধারাবাহিকতা বজায় থাকুক। সবকিছু যখন ভালোভাবেই চলছিল, তখন এই পরিবর্তন কি দরকার ছিল?”