বদলে গেল ‘মুখ্যমন্ত্রীকে বলুন’, আগামী সপ্তাহ থেকেই শুরু ‘আপনার সরকারকে বলুন’, চালু নতুন নম্বর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সাধারণের অভাব অভিযোগ নিস্পত্তির জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বন্ধ হল তৃণমূল সরকারের সময়কার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘আপনার সরকারকে বলুন’। পুরনো ফোন নম্বর বদলে নতুন ফোন নম্বরও চালু করা হচ্ছে। নদিয়ার প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আপনার সরকারকে বলুন কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)

বিগত সরকারের আমলেই চালু হয়েছিল ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। জানা যায়, সাধারণ মানুষের অভাব অভিযোগ সম্পর্কে জানাতেই এই কর্মসূচি চালু হয়েছিল। এছাড়াও তৃণমূলের তরফে চালু করা হয়েছিল ‘দিদিকে বলো’। কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের নম্বর দেওয়া হয়েছিল সেখানে। উভয় ক্ষেত্রেই আইপ্যাকের অফিসেই ফোন যেত বলে বক্তব্য মানুষের। পরবর্তীতে ওই ফোন নম্বরে আর কল করে পাওয়াও যেত না বলে অভিযোগ।

Suvendu Adhikari announced apnar sarkarke bolun

শুরু নতুন কার্যক্রম: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রকল্পের নামকরণ করেছেন। বিজেপি ক্ষমতায় আসতেই সরকারি তরফে একাধিক নতুন কার্যক্রম শুরু হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই নতুন নামে শুরু হচ্ছে এই নতুন কর্মসূচি।

আরও পড়ুন : গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতার নাম! ব্যাপারটা কী?

কবে থেকে চালু: মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচির নাম বদল করে নতুন নাম হয়েছে ‘আপনার সরকারকে বলুন’। এদিন কল্যাণী থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহ থেকে চালু হবে এই কর্মসূচি।

আরও পড়ুন : চালু নতুন পোর্টাল, যুবশক্তির জন্য কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ, দাবিদাওয়া জানাতে পারবেন রাজ্য সরকারের প্রতিনিধিদের। যোগাযোগের জন্য জানিয়ে দেওয়া হবে নতুন নম্বর।