দিঘা-মন্দারমণি ছেড়ে মেদিনীপুরে আরও নতুন সমুদ্র পর্যটনকেন্দ্র! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced new sea tourism centres in East Medinipur

বাংলা হান্ট ডেস্কঃ কাছেপিঠে ঘুরতে যাওয়া মানেই বাঙালির পছন্দ দিঘা বা মন্দারমণি। তবে এবার পূর্ব মেদিনীপুরের বুকে আরও একাধিক আধুনিক ও আকর্ষণীয় সমুদ্র পর্যটনকেন্দ্র (Sea Tourism Centre)) গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি সৈকত নগরী দিঘার সৌন্দর্যায়নের উপরেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।

মেদিনীপুরের পর্যটন মানচিত্রে বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

পূর্ব মেদিনীপুর মানেই শুধু দিঘা বা মন্দারমণি নয়। জেলার পর্যটন আর শুধুমাত্র একটি বা দু’টি উপকূলীয় শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আরও একাধিক আধুনিক ও আকর্ষণীয় সমুদ্র পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। যাতে সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুরের পর্যটন নতুন উচ্চতায় পৌঁছবে।

Suvendu Adhikari

জেলার বুকে নতুন সমুদ্র পর্যটনকেন্দ্র গড়ে তোলার পাশাপাশি দিঘার সৌন্দর্যায়নের উপরেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সৈকত নগরীর অন্যতম দুই আকর্ষণ স্নেহ পার্ক ও অমরাবতী পার্ককে বিশ্বমানের রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের আপ্তসহায়কের এনকাউন্টারের আশঙ্কা! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

দ্রুত শুরু হতে চলেছে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি, আলোকসজ্জা ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে আধুনিক বিনোদনমূলক পরিকাঠামো সংযোগের কাজ। পাশাপাশি দিঘা থেকে পেটুয়া অবধি দীর্ঘায়িত হতে চলা প্রস্তাবিত মেরিন ড্রাইভ প্রকল্পের সম্প্রসারণ নিয়ে প্রশাসনিক স্তরে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সৈকত নগরে ঘুরতে গিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভ করতে পারবেন পর্যটকরা।

গতকাল দিঘায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পূর্ব মেদিনীপুর মানে শুধুই দিঘা, তাজপুর বা মন্দারমণি নয়। এই জেলার সমুদ্র উপকূল জুড়ে অপার সম্ভাবনা রয়েছে।

গতকাল দিঘা সহ সমগ্র উপকূলবর্তী এলাকার উন্নয়ন নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা থেকে পরিষ্কার, জেলার পর্যটন মানচিত্রে বড় বদল আসতে চলেছে। এমনটা হলে স্থানীয়দের সামনে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।