বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে সরকারি কাজে গিয়ে থাকার জায়গা খুঁজতে আর সমস্যায় পড়তে হবে না আধিকারিকদের। শুধু সরকারি কর্মীরাই নন, সাধারণ মানুষ ও পর্যটকদের থাকার জন্যও তৈরি হচ্ছে নতুন গেস্ট হাউস। কালীপুজোর দিন নন্দীগ্রামে গিয়ে একাধিক নতুন কাজের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর মধ্যে রয়েছে নতুন ফ্ল্যাট, অফিসার্স কোয়ার্টার এবং অডিটোরিয়াম।
সরকারি কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন ফ্ল্যাট, জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
নন্দীগ্রামে সরকারি আধিকারিকদের থাকার জন্য তৈরি হচ্ছে তিনতলা অফিসার্স কোয়ার্টার। সেখানে মোট ১১টি ফ্ল্যাট থাকবে। এর মধ্যে ৫টি হবে 2 BHK ফ্ল্যাট। এগুলি থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। এছাড়াও তৈরি করা হবে আরও ৬টি ফ্ল্যাট।

পাশাপাশি, নন্দীগ্রামে তৈরি হবে ১৫৪ জনের বসার মতো একটি অডিটোরিয়াম। সেখানে সরকারি অনুষ্ঠান, সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। নতুন এই ব্যবস্থা তৈরি হলে এলাকার বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করাও সহজ হবে। সেই সঙ্গে নন্দীগ্রামের আবাসন ও প্রশাসনিক সমস্যাও মিটবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! ১৫ বছরের নিয়োগে এবার নজর শুভেন্দুর
কম খরচে থাকতে পারবেন সাধারণ মানুষও
নন্দীগ্রামে বেড়াতে আসা পর্যটক কিংবা সরকারি কাজে আসা কর্মীদের রাত কাটানোর সমস্যা ছিল। থাকার ভালো জায়গা না থাকায় অনেককেই চণ্ডীপুরে গিয়ে থাকতে হত। এবার সেই সমস্যা মেটাতে হলদিয়া উন্নয়ন পর্ষদ বা HDA-র উদ্যোগে তৈরি হচ্ছে একটি তিনতলা গেস্ট হাউস।
গেস্ট হাউস তৈরির কাজ শেষ হলে সেটি চালানোর দায়িত্ব পাবে স্থানীয় পঞ্চায়েত সমিতি অথবা থানা। সাধারণ মানুষ সেখানে খুব কম খরচে থাকতে পারবেন। আর সরকারি কাজে যাঁরা নন্দীগ্রামে আসবেন, সেই আধিকারিক ও কর্মচারীরা সরকারি নিয়ম মেনে বিনামূল্যেই থাকার সুযোগ পাবেন (Suvendu Adhikari)।












