জনগণের সুবিধার্থে চালু হল পুলিশ মিত্র অ্যাপ! কী কী পরিষেবা পাওয়া যাবে, জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari announces Police Mitra App benefits

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের সঙ্গে যেন আরও নিবিড় হয় পুলিশের সম্পর্ক। সেই লক্ষ্যে এবার চালু করা হল পুলিশ মিত্র অ্যাপ (Police Mitra App)। শুক্রবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে তাঁদের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সম্বন্ধে জানতে পারবেন।

পুলিশ মিত্র অ্যাপ কীভাবে কাজ করবে? | (Police Mitra App)

রাজ্য পুলিশের আধুনিকীকরণে জোর দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে মউ স্বাক্ষর করেছে রাজ্য। আগামী এক বছরের জন্য একটি বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।

Police Mitra App

পাশাপাশি পুলিশ মিত্র অ্যাপ সম্বন্ধে মুখ্যমন্ত্রী জানান, এলাকায় কোন পুলিশ আধিকারিক দায়িত্বে রয়েছেন, দরকারে তাঁদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা সাধারণ মানুষকে জানাতে হবে। সংশ্লিষ্ট পুলিশের আধিকারিকের নাম থেকে শুরু করে ফোন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্থানীয়দের কাছে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুনঃ আগে পেলেও আর মিলবে না অন্নপূর্ণা যোজনা! কোন মহিলাদের সুবিধা বন্ধ হতে পারে জানুন

শুভেন্দু বলেন, স্থানীয় বিট অফিসারদের পরিচয় ও তাঁদের দায়িত্ব সম্বন্ধে এলাকাবাসীর স্পষ্ট ধারণা থাকা উচিত। এতে একদিকে যেমন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়বে, তেমনই প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে।

এছাড়া এদিন বিট স্তরের পুলিশের কাজের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, পুলিশি ব্যবস্থাকে এভাবে সিভিক নির্ভর রাখা যাবে না। প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট রিপোর্টিং অফিসার নিয়োগের কথাও বলেন তিনি।

রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী সরকার। এর আধুনিকীকরণ ও উন্নয়নে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ নিবিড় করতে আনা হয়েছে পুলিশ মিত্র অ্যাপ। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।