কবে, কীভাবে মিলবে ৩০০০ টাকা? ‘অন্নপূর্ণা ভাণ্ডার’- ফর্ম পূরণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Annapurna Bhandar cm
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতো আসছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফর্ম প্রকাশিত হবে। সেইমতো এদিন নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদনপত্র বিলি ও পূরণ প্রক্রিয়ার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে।

শুরু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ | Annapurna Bhandar

আবেদনকারীরা অনলাইন পোর্টালের মাধ্যমে অথবা প্রথাগত অফলাইন ফর্ম পূরণের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন, আমরা তত দ্রুত সুবিধা দিতে পারব।” মুখ্যমন্ত্রীর কথায়, “এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত তাড়াতাড়ি বেনিফিট আমরা দিতে পারব।”

কে কত আগে আবেদন জমা দিচ্ছেন, সেই সময়ক্রম দেখেই স্কুটিনি এবং প্রথম দফার টাকা পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে। গতকালই মুখ্যমন্ত্রী বলেন, “যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ব্যাঙ্কে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩ হাজার টাকা জমা হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে।”

রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’ পোর্টাল। সেখানে লগ ইন করে প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা।

Annapurna Bhandar(6)

আরও পড়ুন: মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও দিনে ২GB ডেটা, ধামাকা ‘ফ্রিডম অফার’ আনল BSNL

‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। কড়াভাবে যাচাই করে তবেই পাঠানো হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার।