বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। সেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আজ অর্থাৎ শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Oath Ceremony)। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা তৈরি হয়েছে।
কারা উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে (Suvendu Adhikari Oath Ceremony)?
আজ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে (Suvendu Adhikari Oath Ceremony) শুধু বিজেপির শীর্ষ নেতৃত্বই নয়, দেশের একাধিক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, শিল্পপতি থেকে শুরু করে শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। ফলে রাজনৈতিক দিক থেকে যেমন এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, তেমনই বাংলার নতুন ক্ষমতার সমীকরণের বড় বার্তাও দিচ্ছে এই আয়োজন।
শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান (Suvendu Adhikari Oath Ceremony) ঘিরে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ, শনিবার সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে এই অনুষ্ঠানকে বড় আকারে আয়োজন করা হয়েছে। স্বাধীনতার পর প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠন করায়, এই অনুষ্ঠানকে ঐতিহাসিক বলেই তুলে ধরছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে (Suvendu Adhikari Oath Ceremony) উপস্থিত থাকবেন। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের প্রায় ২০ জন মুখ্যমন্ত্রীও কলকাতায় আসছেন।
এই তালিকায় রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। এছাড়াও মণিপুরের মুখ্যমন্ত্রী খেম চন্দ সিং ও উপমুখ্যমন্ত্রী নেমচা কিপজেনও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। শুধু মুখ্যমন্ত্রীই নন, বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারাও কলকাতায় পৌঁছেছেন। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও এদিনের অনুষ্ঠানে দেখা যাবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শনিবার সকালেই কলকাতায় পৌঁছেছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। শুক্রবার রাতেই শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজনৈতিক মহলের পাশাপাশি শিল্প ও সংস্কৃতি জগতের বহু পরিচিত মুখকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, শিল্পপতি সজ্জন ভাজাঙ্কা এবং সঞ্জয় বুধিয়ার মতো ব্যক্তিত্বরা অনুষ্ঠানে থাকতে পারেন। নৃত্যশিল্পী মমতা শঙ্করের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ ২ বছর বন্ধ ছিল টাকা, বিজেপি সরকার আসতেই বাংলার জন্য ২৭০০ কোটি ছাড়ল কেন্দ্র
এছাড়াও বেশ কয়েকজন বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক মহলের এক বড় সমাবেশে পরিণত হতে চলেছে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান (Suvendu Adhikari Oath Ceremony)।













